শিরোনাম
◈ তরুণ ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি ◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে জেএমবির তিন সক্রিয় সদস্য আটক

মঈন উদ্দীন: [২] রাজশাহীর মহানগরীর অদূরে বেলপুকুর ও পুঠিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মোজাহিদীন বাংলাদেশ ( জেএমবি) এর সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৫।

[৩] আটককৃতরা হলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানার ভরুয়াপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল হান্নান (৩৯), একই থানার আগলা দক্ষিণপাড়া এলাকার মৃত আজিজুলের ছেলে শহিদুল ইসলাম (৩১) ও পুঠিয়া উপজেলার শিবপুর জাগিরপাড়া এলাকার এনামুল হকের ছেলে জিয়াউর রহমান (৪০)। গত বুধবার দিবাগত রাতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

[৪] র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য আব্দুল হান্নান ও শহিদুল ইসলাম কে আটক করে ও রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা থেকে জিয়াউর রহমানকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়