শিরোনাম
◈ অনলাইনে রেজিস্ট্রেশন, অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলত যেসব আয়োজন ◈ যে জটিল রোগে আক্রান্ত রোগীদের লাখ টাকা অনুদান দেবে সরকার ◈ টানা ছুটিতে জমজমাট কক্সবাজার, পর্যটকদের উপচেপড়া ভিড় ◈ কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ◈ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ◈ যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও কাতারের নতুন মধ্যস্থতা প্রস্তাব ◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে ◈ নগদনির্ভর লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে নীলা হত্যাকাণ্ডে গ্রেফতার আরও ২ জন, রক্তমাখা ছুরি উদ্ধার

ডেস্ক রিপোর্ট : সাভারের আলোচিত নীলা রায় হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।এর আগে প্রধান আসামি মিজানকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার কর্নেল ব্রিক ফিল্ডের পাশে জনৈক পারভেজের টিনসেড বাড়ির একটি কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নীলা রায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হল, সাভারের দক্ষিণপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে মামলার প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরী (২১), একই এলাকার সিরাজুল ইসলাম সিরুর ছেলে সাকিব (২০), ও জয় (২০)। গ্রেফতারকৃত সবাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিল মামলার প্রধান অভিযুক্ত মিজান। এর আগে মিজানের এক সহযোগীকে আটক করা গেলেও, বারবার অবস্থান পরিবর্তনের কারণে মিজানের নাগাল পেতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। সর্বশেষ শুক্রবার রাতে সাভার মডেল থানা ও ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) এর যৌথ অভিযান চালিয়ে সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে মিজানসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা দুটি ছুরিও উদ্ধার করা হয়।

এর আগে গত মঙ্গলবার গভীর রাতে সর্বপ্রথম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার মূল অভিযুক্ত মিজানের অন্যতম সহযোগী সেলিম পালোয়ানকে (৪২) আটক করা হয়। পরবর্তীতে র‌্যাব-৪ এর একটি অভিযানে এই মামলার ২য় ও ৩য় আসামি মিজানের বাবা মো. আব্দুর রহমান (৬০), ও তার মা নাজমুন্নাহার সিদ্দিকাকে (৫০) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চারিগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এনিয়ে এখন পর্যন্ত এই মামলায় মোট ৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

  • সর্বশেষ