শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩৭ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে সরকারি বাহিনীর হাতে ৬৫ তালেবান যোদ্ধা নিহত

ডেস্ক রিপোর্ট : আফগানিস্তানের পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৬৫ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩৫ তালেবান আহত হয়েছে। কর্মকর্তারা বৃহস্পতিবার জানান, চলমান শান্তি আলোচনা সত্ত্বেও উভয় পক্ষের মধ্যে এ যুদ্ধ শুরু হয়েছে।

বুধবার গভীর রাতে তালেবানরা পাক্তিকা প্রদেশের ওয়াজি খোয়া জেলায় একটি সামরিক সদর দপ্তরে হামলা চালানোর পরে সর্বশেষ এই রক্তপাতের ঘটনা ঘটে। পাক্তিকার পুলিশ মুখপাত্র শাহ মোহাম্মদ আরিয়ান এএফপিকে বলেন, ‘এই লড়াই বেশ কয়েক ঘন্টা স্থায়ী হয় এবং আফগান বাহিনীর পাল্টা হামলায় বিপুল সংখ্যক তালেবান হতাহত হয়।’

তিনি বলেন, ‘এ সংঘর্ষে ৬৫ জন তালেবান যোদ্ধা নিহত ৩৫ জন আহত হয়েছে। দুর্ভাগ্যক্রমে পুলিশ বাহিনীর ৩ সদস্য নিহত ও অপর ছয় সদস্য আহত হয়েছেন।’ পাক্তিকা প্রাদেশিক পরিষদের প্রধান বখতিয়ার গুল যাদরান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তালেবানরা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

তালেবানের পক্ষ থেকে দক্ষিণ আফগানিস্তানের উরুজগানে ২৮ জন আফগান আধাসামরিক পুলিশকে হত্যার ঘোষণার একদিন পর এই সহিংসতা ঘটেছে। তালেবান ও আফগানিস্তানের সরকারের আলোচকরা দোহায় শান্তি আলোচনায় বসার প্রেক্ষাপটে এ সহিংসতা ঘটে, ওই বৈঠকে তারা ১৯ বছরের যুদ্ধ অবসানের উপায় খোঁজার চেষ্টা করছেন।

সূত্র : আরব নিউজ।

  • সর্বশেষ