শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪১ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাণীশংকৈলে পিকআপসহ ৪ গরু চোর আটক তিনটি গরু উদ্ধার

আনোয়ার হোসেন আকাশ: [২] ঠাকুরগাঁও রাণীশংকৈলে পিকআপসহ চোরাই তিনটি গাভীগরু ও ৪ জন চোরকে আটক করেছে পুলিশ।

[৩] আটকৃকতরা হলেন,বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা গ্রামের খপিলালের ছেলে সুবাশ চন্দ্র শীল (৪৫) হরিপুর উপজেলার বনবাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে খাদিমুল (২৫) কাউনিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ড্রাইভার বিপ্লব হোসেন রুহিযা থানার রাখলেদেবী গ্রামের শাহাজাহান আলীর ছেলে রিপন হোসেন (২০)।

[৪] পুলিশ সূত্রে জানা যায়, বুধবার(২৩সেপ্টেম্বর) দিবাগত মধ্যে রাতে থানা পুলিশের টহল পাটি পৌর শহর জুগী পাড়া নামক এলাকায় ডিউটিরত অবস্থায় একটি পিকআপ এ তিনটি গরুসহ ৪জন ব্যক্তিকে দেখতে পেয়ে সন্দেহ হয় টহলরত পুলিশের। পরে পুলিশ পিকআপটি আটকিয়ে পিকআপ এ থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে। তারা গরু মালিকানা নিয়ে সুদুত্তর না দিতে পারায় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

[৫] পরে খবর পেয়ে ঐ দিন রাতেই তিনটি গরু চুরি হওয়া জেলার পীরগঞ্জ উপজেলার বেগুনগাঁও গ্রামের কৃষক আব্দুস সালাম রাণীশংকৈল থানা কর্তৃক উদ্ধার হওয়া গরু দেখতে এসে তিনি জানান গরুগুলো তার। এ ঘটনায় আব্দুস সালাম বাদী হয়ে আটককৃতদের নামে থানায় একটি চুরি মামলা দায়ের করেছেন।

[৬] অফিসার ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়