শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইন শৃঙ্খলা ও দেশকে রক্ষায় র‌্যাব অতন্দ্র প্রহরী, বললেন চসিক প্রশাসক সুজন

রাজু চৌধুরী : [২] সমাজে মাদক, সন্ত্রাস ও আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করছে বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

[৩] মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় র‌্যাব-৭ এর সদর দপ্তরে র‌্যাবের অধিনায়ক লে. কর্ণেল মো. মশিউর রহমান জুয়েল. পিএসসি’র সাথে এক সৌজন্য বৈঠকে চসিক প্রশাসক এসব কথা বলেন।

[৪] তিনি আরও বলেন, র‌্যাবের দ্রুত ও কার্যকর পদক্ষেপে মানুষের আস্থা ও মনোবল বেড়েছে। আগামীতেও র‌্যাব এর এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

[৫] এসময় প্রশাসক চসিকের গৃহিত সন্ত্রাস ও মাদক বিরোধী কার্যক্রম তুলে ধরে বলেন, ইতোমধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চসিক প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে মাদক বিরোধী কমিটি গঠন, লিফলেট বিতরণ ও সভা সমাবেশ করেছে । তার দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরে শৃংখলা ফিরিয়ে আনতে বিভিন্ন সেবা সংস্থা ও আইন শৃংখলা বাহিনীর সাথে দফায় দফায় বৈঠক করে করণীয় ও কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। যে কোনো বিষয়ে আইন শৃংখলা বাহিনীকে চসিকের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে বলে তিনি জানান। আইন শৃংখলা রক্ষা ও সমাজিক অবক্ষয় রোধে চসিকের উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে র‌্যাবের অধিনায়ক বলেন র‌্যাবের পক্ষ থেকেও চসিকের সকল কার্যক্রমে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে। বৈঠকে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়