শিরোনাম
◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লামা শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, আলাউদ্দিন জিহাদী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :ফেসবুকে হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ এ মামলা দায়ের করেন।

এ দিনই পুলিশ ফতুল্লার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে আবতাহী মুজাদ্দেদিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মুফতি আলাউদ্দিন জিহাদীকে (৩৫) গ্রেফতার করেছে।

মামলার অপর আসামিরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জাহাপুর গ্রামের ঝন্টু বিশ্বাসের ছেলে মানিক (১৫), ফরিদপুর জেলার আব্দুল্লাহ আল মামুন (১৮) ও কুমিল্লা জেলার আহসান উল্লাহ (১৮)।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, কারও মৃত্যু নিয়ে কটূক্তি করা ঠিক নয়। এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। যে আইডি থেকে কটূক্তি করা হয়েছে সেই ‘মুফতি আলাউদ্দিন’ নামে ফেসবুক আইডিটি শনাক্ত করা হয়েছে। ওই আইডির অ্যাডমিন মুফতি আলাউদ্দিন জিহাদী। এ আইডি থেকে কটূক্তিকর স্ট্যাটাস দেয়ার পর অপর আসামিরা তা শেয়ার করেছে। এ বিষয় আরও তদন্ত চলছে।

এদিকে ‘মুফতি আলাউদ্দিন’ নামে আইডিতে প্রবেশ করে দেখা যায়- কটূক্তিকর স্ট্যাটাসটি ডিলেট করে দুঃখ প্রকাশ করে আরেকটি স্ট্যাটাস দেয়া হয়েছে। সেই স্ট্যাটাসে লেখা রয়েছে ‘পূর্বের পোস্টটি অত্র পেজের একজন অ্যাডমিন আমাকে না জানিয়ে দিয়েছিল। এরূপ পোস্ট অবশ্যই অনুচিত ও বেমানান। পোস্টটির জন্য দুঃখ প্রকাশ করছি।’যুগান্তর

  • সর্বশেষ