শিরোনাম
◈ ফেসবুক-মেসেঞ্জারেও যৌন হয়রানি হলে হবে শাস্তি, আসছে নতুন আইন ◈ ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অংশীদারিত্ব কমছে, বাড়ছে ভারতের উপস্থিতি ◈ সব সূচকে রেকর্ড, জিরো ওয়েটিং টাইমে ফিরেছে চট্টগ্রাম বন্দর ◈ জাপানের সঙ্গে গভীর হচ্ছে সম্পর্ক, বাড়ছে উন্নয়ন ও নিরাপত্তা সহযোগিতা ◈ বাংলাদেশি কার্গোর বাজার ধরতে সমুদ্র বন্দরের ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করছে আদানি ◈ হৃদয়কে অধিনায়ক, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১৫ জ‌নের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ বিশ্বকা‌পে ব্যর্থতার দায় স্বীকার ক‌রে নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা কোম্যানের, নতুন কোচ হ‌তে পা‌রেন আর্নে স্লট ◈ রাজধানী ঘিরে সড়ক ও নৌপথে নতুন পরিকল্পনা, অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দে‌শের স‌ঙ্গে চীনের লাইফলাইন কানেকশন, ভারতের চাণক্য বুমেরাং, ইস্ট লুকে আশা সাইবারে হতাশ ◈ এমবাপের বিশ্বরেকর্ড, ফ্রান্সের যত কীর্তি

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

মিজানুর রহমান: [২] চাঁদপুর শহরের কালিবাড়ী এলাকায় দোলা ফার্মেসীতে দুর্ধর্ষ চুরির ঘটনায় জয়পুরহাট, আশুলিয়া, ঢাকা খিলগাঁও ও মাদারীপুর থেকে আন্ত:জেলা চোর চক্রের সদস্যকে চুরির সরঞ্জামসহ গ্রেফতার করেছে চাঁদপুরের পুলিশ।

[৩] শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক বাহার মিয়া তাদেরকে চাঁদপুরে হাজির করেন। তাদেরকে ১৬৪-এ জিজ্ঞাসাবাদ করার জন্য আজই আদালতে আবেদন করা হবে।

[৪] গ্রেফতার হওয়া চোর চক্রের সদস্যরা হলেন- জয়পুরহাটের আ. মান্নানের ছেলে নুরুল ইসলাম (২৭), ঢাকা আশুলিয়ার মৃত আফাজ উদ্দিনের ছেলে সাঈদুল বাশার (৪১), ঢাকা খিলগাঁও এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে রুবেল (৩০) ও মাদারীপুর কালকিনি এলাকার মতিন মাতাব্বরের ছেলে শামীম মাতাব্বর (৩২)।

[৫] ঘটনার বিবরণে জানা যায়, গত ৯ আগস্ট দিনগত রাতে শহরের কালিবাড়ী এলাকার দোলা ফার্মেসীর চাল কেটে ১৮ লাখ ৫শ’ টাকার ঔষধ ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায় চোর চক্র। এই ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজে চোর চক্র অপরিচিত হওয়ার কারণে শনাক্ত করা সম্ভব হয়নি। পরদিন ১০ আগস্ট সকালে ফার্মেসীর মালিক দুদু মিয়া অজ্ঞাতনামা আসামী করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ প্রথমে সন্দেহভাজন ৩জনকে আটক করলেও চক্রের সদস্যকে আটক করতে সক্ষম হননি। পরবর্তীতে মামলাটির তদন্ত করার জন্য দেয়া পুলিশ পরিদর্শক বাহার মিয়াকে।

[৬] পুলিশ পরিদর্শক বাহার মিয়া বলেন, দীর্ঘদিন বিভিন্ন গোপন সূত্রের মাধ্যমে চোর চক্রের সন্ধান করা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে জয়পুরহাটের নুরুল ইসলাম এর খোঁজ পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ করে গত কয়েকদিনে জড়িত ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা ফার্মেসীর চুরির সাথে জড়িত রয়েছেব বলে স্বীকার করেছেন।

[৭] তিনি আরো বলেন, চাঁদপুরে শহরে আরো বেশ কয়েকটি চুরির ঘটনা হয়েছে। আটক চোর চক্রের সদস্যরা আরো কোন কোন ঘটনার সাথে জড়িত আছেন, তা বের করার জন্য তাদেরকে ১৬৪-এ জিজ্ঞাসাবাদ করা হবে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়