শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে শ্রমিক সমিতির ৪২ লক্ষ টাকা আত্মসাৎ!

নুর উদ্দিন মুরাদ : [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ‘কোম্পানীগঞ্জ শ্রমিক সমবায় সমিতি লিঃ’ এর তিন কর্মকর্তার বিরুদ্ধে ৪২ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাৎ এর প্রমাণ পেয়েছে দুদক।

[৩] সূত্র জানায়, ওই সমিতি’র সভাপতি মো. সহিদ উল্যা, সেক্রেটারী কামাল উদ্দিন ও মমিনুল হককে সদস্য করে বসুরহাট-কবিরহাট সড়কের করালিয়া নামক স্থানে সমিতির নিজস্ব ১৫শতক জমি বিক্রির দায়িত্ব দেয়া হয়। কর্মকর্তারা গত ১৬/১১/২০১৭খ্রিঃ তারিখের বসুরহাট এস.আর অফিসের দলিল নং-৪৬৬৮ অনুযায়ী প্রতি শতক ভূমি ১৪ লক্ষ ৩৩ হাজার ৩শত ৩৩ টাকা দরে ২৫জন গ্রহিতার কাছে ১৫শতক জমি ২ কোটি ১৫ লক্ষ টাকা বিক্রি করে। কিন্তু ওই কর্মকর্তারা জমি বিক্রির ক্ষেত্রে সমিতির স্বার্থ না দেখে পরস্পর যোগসাজশে সমিতির সদস্যগণকে বাজার দরের চেয়ে কমে প্রতি শতক ভূমির দর ১১ লক্ষ ৫০ হাজার টাকা হারে ১ কোটি ৭২ লক্ষ ৫০ হাজার টাকা বিক্রয় মূল্য দেখিয়ে প্রতারণামূলকভাবে ৪২ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাৎ করে।

[৪] বিক্রয় কমিটির ওই কর্মকর্তারা সমিতির মূল্যবান জমি বিক্রিয় বিষয়ে স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করেনি; সমিতির ১৩জন সদস্যের অনুমতি নেয়নি এবং সমবায় বিভাগ হতে জমি বিক্রির অনুমিত গ্রহণ করেনি। তাই দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় ওই তিন কর্মকর্তা শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজুর সুপারিশ করে একটি তদন্ত প্রতিবেদন দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে প্রেরণ করেছে এমন খবর পাওয়া যায়।

[৫] উল্লেখ্য কোম্পানীগঞ্জ শ্রমিক সমবায় সমিতি লিঃ১৯৭৩সনে ৪৫জন সদস্য নিয়ে প্রতিষ্ঠা লাভ করে বসুরহাট-কবিরহাট সড়কের করালিয়া নামক স্থানে ১৫শতক নিজস্ব ভূমির উপর সমিতির কার্যক্রম পরিচালনা করে আসছিলো। সমিতিটি গত১২-০৫-২০১৮ইং তারিখে বিশেষ সাধারণ সভায় বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্তির পরেও বিষয়টি সন্দেহ হলে সমিতির সদস্য শহীদ উল্যাহ (সদস্য নং- ২৭) দুদক নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয় এর সহকারী পরিচালক বরাবর একটি অভিযোগ দাখিল করে। তার অভিযোগের প্রেক্ষিতে দুদক বিষয়টি অনুসন্ধান করে আত্মসাতের প্রমাণ পায়।

[৬] এ ব্যাপারে সভাপতি মোঃ শহিদ উল্যাহ’র সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমাদের তিন কর্মকর্তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। আমরা সমিতির সাধারণ সভায় অনুমোদন নিয়ে সম্পদ বিক্রি করেছি এবং যথাযথভাবে বন্টন করেছি। যার প্রত্যেকটির প্রমাণপত্র আমাদের কাছে সংরক্ষণে আছে।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়