শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৯ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় একই স্থানে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আব্দুম মুনিব: [২] কুষ্টিয়ার কুমারখালীতে পনের ঘন্টার ব্যবধানে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহীসহ নিহত হয়েছেন তিন জন।

[৩] রোববার সকালে ও শনিবার সন্ধ্যায় উপজেলার বাটিকামারা শিপলু ফিলিং স্টেশনের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

[৪] নিহতরা হলেন- মাদারীপুর জেলার শিবচরের ফয়জুল খাঁর ছেলে ইনছান (৩০) ও তার সঙ্গী রমজান (৩৫)।

[৫] পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় দুই মোটর সাইকেল আরোহী কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় শিপলু ফিলিং স্টেশনের সামনে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহি ছিটকে সড়কের উপর পড়ে যান।

[৬] এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেল তাদের শরীরের উপর দিয়ে চলে যায়। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে তারা মারা যান। এদিকে, রোববার ভোর সাড়ে ৫টার দিকে একই স্থানে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় ফিরোজ (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। ফিরোজ উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা মধ্যপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়