শিরোনাম
◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩২ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঙ্কা সফর নিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দিকে তাকিয়ে বিসিবি

রাহুল রাজ: [২] এ মাসেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে ক্রিকেটারদের। সে হিসেবে কাজও শুরু করেছে বিসিবি। কিন্তু স্বাগতিক শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এখনো সফরের কোয়ারেন্টাইনে নিয়ম কিংবা সফরসূচি কিছুই জানায়নি লঙ্কান ক্রিকেট বোর্ড। এমতাবস্থায় সফর নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। তবে এখনই আশা ছাড়ছেনা বিসিবি।

[৩] বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী শনিবার সংবাদমাধ্যমকে জানালেন, সিরিজের শিডিউল চূড়ান্ত করা নিয়ে স্বাগতিক দেশের বিলম্বের কারণ।

[৪] সিইও বলেন, ‘আপনারা জানেন যে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা যে বিস্তারিত তথ্যদি চেয়েছিলাম, লঙ্কান ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তারা তাদের স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করছে। কোয়ারেন্টাইনের ব্যাপারে তারা চেষ্টা করছে বিষয়গুলো যত কমিয়ে নিয়ে আসা যায়।’

[৫] তিনি আরও বলেন, ‘প্রত্যেক দেশেই পরিবর্তিত পরিস্থিতি বৈশ্বিক মহামারির কারণে। শ্রীলঙ্কাতেও বিভিন্ন নিয়ম-কানুন জারি হয়েছে, আমাদের দল যখন সফর করবে, সেই কথা চিন্তা করে তারা বিষয়টিকে কতটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় সেই ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছে। এভাবেই তারা আমাদের জানাচ্ছে।’

[৬] বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, লঙ্কান বোর্ডের বিলম্বে বিসিবি ও জাতীয় দলের প্রস্তুতিতে কোনো প্রভাব পড়ছে না, ‘আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি।

[৭] আমাদের প্রস্তুতি তো আর বন্ধ রাখা যাবে না। আমাদের ট্রাভেল বুকিং, আমাদের অনুশীলন পরিকল্পনা, ঢাকায় আমরা কবে থেকে অনুশীলন শুরু করবো এগুলো আমরা পরিকল্পনা করে রেখেছি। সেভাবেই আমাদের কার্যক্রম চলছে।’

[৮] সফরে গিয়ে তিন দিনের মাথায় অনুশীলনে নামা যাবে শুরুতে এমনটাই জানিয়েছিল শ্রীলঙ্কা। তবে এখন শোনা যাচ্ছে কোয়ারেন্টাইন বাড়তে পারে। বিসিবি সিইও অবশ্য জানালেন, সেটি সপ্তাহখানেকের বেশি হবে না।

  • সর্বশেষ