শিরোনাম
◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৩:০০ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার ব্যক্তিগত জীবন নিয়ে লোকের এত আগ্রহ কেন—প্রশ্ন বিসিবি সভাপতির

রিটার্ন টিকিট না কেটেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাতভর ছিল এমন গুঞ্জন। তবে সোমবার (২৬ জানুয়ারি) সকালেই বিসিবিতে দেখা মিলেছে তার।  

এর আগে দেশ ত্যাগের তথ্য সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে, তখন তিনি সেসব প্রতিবেদনকে ‘মিথ্যা’ দাবি করে বলেছিলেন, বিসিবিতে কাজের চাপ থাকায় তিনি কোথাও যাচ্ছেন না।

দেশ ত্যাগের এই মিথ্যা খবর ছড়িয়ে পড়ায় বেশ বিরক্ত হয়েছেন বিসিবি প্রধান। এক গণমাধ্যমকে বুলবুল বলেন, 'আমার লোকেশন জানানো কি সত্যিই জরুরি? ডু আই ওয়ার্ক অ্যাট দা বিসিবি? আমার ব্যক্তিগত জীবন নিয়ে লোকের কেন এত আগ্রহ?'

পরে বিসিবি মিডিয়া ব্লক থেকে মূল কার্যালয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, 'কি মনে হচ্ছে, আমি কি দেশের বাইরে?'

অনেক বছর ধরেই অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাস করছেন বুলবুলের পরিবার।  বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরও কয়েক দফায় মেলবোর্নে গিয়েছেন তিনি। সেখান থেকে অনলাইনে অফিসও করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়