শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ সেপ্টেম্বর থেকে ৫ দিন বন্ধ কালুরঘাট সেতু

ডেস্ক রিপোর্ট : সংস্কারের এক মাস না যেতেই ফের সেতুতে বড় বড় গর্ত সৃষ্টি, পাটাতন উঠে যাওয়া এবং রেলিং ভেঙে যাওয়ায় ফের কালুরঘাট সেতু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আগামী ০৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিন যান চলাচল বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান জানান, কালুরঘাটের ব্রিজে ফের মেরামতের জন্য রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল ৫ দিন বন্ধ থাকবে।

৯০ বছর বয়সী মেয়াদোত্তীর্ণ সেতুর ওপর দিয়ে ঝুঁকি ও ভোগান্তি মাথায় নিয়ে দিনে প্রায় ১ লাখ লোক এই সেতু ব্যবহার করছে। বোয়ালখালী ও পটিয়ার তিন ইউনিয়নের প্রায় ২০ লাখ মানুষ এই সেতুর ওপর সরাসরি নির্ভরশীল।
বিডি-প্রতিদিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়