শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫১ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিলেন রাষ্ট্রপতি

আসাদুজ্জামান বাবুল : [২] দীর্ঘ ১১ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড, এ কিউ এম মাহবুবকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

[৩] মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদের আদেশক্রমে সৈয়দ আলী রেজা (যুগ্নসচিব) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১০ (১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়েরভুগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড, এ কিউ এম মাহবুবকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইসচ্যান্সেলর পদে নিয়োগ করা হলো। এ নিয়োগ আগামী ৪ (চার) বছর হবে তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে নির্ধারিত সময়কাল শেষ হওয়ার আগেই এ নিয়োগ বাতিল করতে পারবেন। উল্লেখ থাকে যে, ১১ মাস আগে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড, খোন্দকার নাসির উদ্দিন পদত্যাগ করলে ভিসি পদটি শুন্য হয়।

  • সর্বশেষ