শিরোনাম
◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় চুরি হওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ

এম এ হালিম: [২] আশুলিয়া থেকে চুরি যাওয়া চার মাসের শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত নাসিমা নামে ১জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে জামালপুরের সরিষাবাড়ী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

[৩] প্রাথমিকভাবে আটক ওই নারীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা।

[৪] পুলিশ জানায়, গত ৩১ আগস্ট আশুলিয়ার আলিয়া মাদ্রাসা এলাকা থেকে শিশু মোস্তাকিমকে কৌশলে চুরি করে নিয়ে যায় ওই মহিলা। এ ঘটনায় ভুক্তভোগী বাবা মা থানায় অভিযোগ দায়ের করলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।

[৫] এ সময় ওই মহিলাকে গ্রেফতার করে থানায় আনা হয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দীপু জানান, অভিযোগের পরপরই শিশুটিকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। পরে অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করে তার বাবা মার কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় গ্রেফতার মহিলাকে মামলা দায়েরের পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়