শিরোনাম
◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে ইনকিলাব সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

আরিফুর রহমানঃ [২] সাবেক নৌ-পরিবহনমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলির সদস্য, মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের মেয়েকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার দুপুরে দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

[২] আদালতে মামলাটি দায়ের করেন মাদারীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হাওলাদার। মামলার অন্য আসামি হলেন- কাদেরিয়া পাবলিকেশন্স অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আব্দুল কাদের ও কাদেরিয়া পাবলিকেশন্স অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তবে তার নাম উল্লেখ করা হয়নি এজাহারে। আদালতের বিচারক মোহাম্মদ হোসেন মামলাটির গ্রহন করে আসামীদের প্রতি সমন জারি করেছে। মামলার ধার্য তারিখ আগামী ২৭ অক্টোবর।

[৩] মামলার অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি শাজাহান খানের একমাত্র মেয়ে ঐশী লন্ডন থেকে ছুটিতে বাংলাদেশে আসেন। করোনাভাইরাসের কারণে তিনি আর যেতে পারেননি। গত ২৬ জুলাই বিমানে ইংল্যান্ড যাওয়ার কথা ছিল তার। এর দু’দিন আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আইসোলেশন সেন্টারে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করান তিনি। একদিন পর তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে আসে। কিন্তু ইমিগ্রেশনে যাচাইয়ের সময় অনলাইনে তাকে করোনাভাইরাস পজিটিভ হিসেবে দেখানো হয়।

[৪] এর পরিপ্রেক্ষিতে গত ২৭ জুলাই শাজাহান খান স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে এই ঘটনার ব্যাখ্যা চান। পরে সংবাদ সম্মেলনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেটারেন্স সেন্টারের পরিচালক ভুলের দায় স্বীকার করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের ডাটা অপারেটরের ভুলের কারণে ওই সমস্যা তৈরি হয়। যার জন্য শাজাহান খান বা তার মেয়ে মোটেও দায়ী নন।

[৫] এর পরও এ এম এম বাহাউদ্দীন ২৮ জুলাই তার পত্রিকার সম্পাদকীয়তে এই ঘটনাকে কেন্দ্র করে শাজাহান খানকে নিয়ে অসত্য তথ্য লেখেন। পত্রিকাটি শাজাহান খানের বিরুদ্ধে ‘করোনাভাইরাস সনদ জালিয়াতির’ অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে এই মামলা করেন শাজাহান খানের ঘনিষ্টজন হিসেবে পরিচিত মাদারীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হাওলাদার।

[৬] মামলার বাদী ও মাদারীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হাওলাদার বলেন, মাদারীপুরের গৌরব সাবেক নৌমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলির সদস্য, মাদারীপুর ২ আসন থেকে ৭ বার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ও তার মেয়ের করোনা রিপোর্ট নিয়ে দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক ২৮ জুলাই তার পত্রিকার সম্পাদকীয়তে শাজাহান খানকে নিয়ে অসত্য তথ্য লেখেন। আমাদের শ্রদ্ধেয় এমপি মহোদয় ও তার মেয়েকে নিয়ে মানহানিকর তথ্য প্রকাশ করে হেয় প্রতিপন্ন করার জন্য আমরা ক্ষুব্ধ হয়েছি। এ জন্য মামলাটি দায়ের করেছি। আমরা আশাকরি বিজ্ঞ আদালতে ন্যায়বিচার পাবো। সম্পাদনা : আরাফাত

  • সর্বশেষ