শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৮:০৩ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোয়াটসঅ্যাপের বিকল্প আনছে সৌদি আরব

কেএম নাহিদ : [২] হোয়াটসঅ্যাপের মতো বিকল্প একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ আনতে চাওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। খালিজ টাইমস জানিয়েছে, কিং আব্দুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএসিএসটি) থেকে অ্যাপটি তৈরি করা হচ্ছে।

[৩] সংস্থাটির পরিচালক বাসিল আল-ওমির সংবাদমাধ্যমটিকে বলেন, ‘এক বছরের ভেতর আমরা অ্যাপটি আনার চেষ্টা করছি।’

[৪] তিনি বলেন, ‘আমাদের দেশে যত অ্যাপ আছে সব বাইরের সার্ভারে যুক্ত। নিয়ন্ত্রণও করে বিদেশি প্রতিষ্ঠান। যার কারণে অনেক সমস্যা হতে পারে। আমরা যেটি তৈরি করছি তাতে নাগরিকদের কোনো বিপদ থাকবে না।’

[৪] প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব এই মুহূর্তে সাধারণ ব্যবহারকারীদের টার্গেট করছে না। শুরুর দিকে বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠানের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হবে, যার মাধ্যমে কর্মকর্তারা নিরাপদে ফাইল পাঠানো থেকে শুরু করে চ্যাটিং করতে পারবেন।

[৫] অ্যাপটির নিরাপত্তা বিষয়ক ফিচার এখন উন্নত করা হচ্ছে।মোবাইলের পাশাপাশি অ্যাপটি ডেস্কটপেও ব্যবহার করা যাবে। সৌদির দাবি, এখনকার সময়ের অ্যাপগুলোতে যে অ্যালগরিদম ব্যবহার করা হয় বিকল্প অ্যাপে তার চেয়ে উন্নত কিছু থাকবে। সূত্র : দেশ-রূপাপন্তর অনলাইন, খালিজ টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়