শিরোনাম
◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৫:১১ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘি ভূমি অফিস এখন হয়রানি মুক্ত, সহজে মিলছে কাঙ্খিত সেবা

আবু মুত্তালিব : [২] সরকার প্রতিটি সরকারি বেসরকারি দপ্তর সমূহে দ্রুত কাজ সম্পন্ন ও দূনীতিমুক্ত রাখতে নির্দেশা জারি করেছেন। সেই নির্দেশনাকে মেনে কোন প্রকার হয়রানি ছাড়াই বগুড়ার আদমদীঘি উপজেলা ভূমি অফিসে সহজে পাচ্ছেন কাঙ্খিত সেবা।

[৩] দ্রুত এবং সহজ মাধ্যমে মানুষকে সেবা ও পরামর্শ প্রদান করে অল্প কয়েকদিনে উপজেলা ভূমি অফিস আদমদীঘিবাসীর কাছে জনবান্ধব অফিস হিসেবে খ্যাতি অর্জন করেছে।সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ ব্যায় হয় না এবং সেবা গ্রহিতা ও জনসাধারনের পড়তে হয় না হয়রানিতে। সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক যোগদান করার পর থেকে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর, অর্পিত, পত্যিক্ত সম্পত্তি, জলমহাল ও পরচাসহ যাবতীয় সেবা পেতে এখন আর সময় নষ্ট করতে হয়না। এ যেন উপজেলাবাসীর বাড়তি কিছু পাওয়া।

[৪] বগুড়ার আদমদীঘি উপজেলা ভুমি অফিসে সহকারি কমিশনার (ভূমি) হিসাবে মাহবুবা হক গত ২০২০ সালের ৫ মে অত্র উপজেলায় যোগদান করেন। করোনাকালিন সময়ে মাহবুবা হক সরকারি নির্দেশনামতে ভূমি অফিসের আওতায় ভূমি মালিকদের জমি সংক্রান্ত সেবা মিসকেছ, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর, অর্পিত ও পত্যিক্ত সম্পত্তি, জলমহাল সুষ্টভাবে দেখভাল ও পরচাসহ যাবতীয় ভূমিসেবা মালিকগন দ্রুত পাচ্ছেন। এজন্য এখন আর সময় নষ্ট করতে হয় না। এমনকি সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ ব্যায় কিংবা হয়রানিও হতে হচ্ছে না সাধারণ মানুষকে। এছাড়া সহকারি কমিশনার মাহবুবা হক করোনা সংক্রমনে সামাজিক দুরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্ন স্থানে নির্বাহি ম্যাজিস্ট্রেট হিসাবে কার্য পরিচালনা করে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে বিপুল টাকা জরিমানা করে।

[৫] ই-নামজারি করতে আসা উপজেলার জিনইর গ্রামের মুকুল হোসেন জানান, তিনি সরাসরি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহোদয়ের নিকট গেছেন এবং তার ৯শতক জমির খারিজ নির্ধারিত সময়ের মধ্যে পেয়েছেন। সরকারি ফি ছাড়া বাড়তি কোন অর্থ ব্যায় কিংবা হয়রানিও হতে হয়নি। আগে এমন কর্মকর্তা দেখিনি যিনি ভূমি মালিকদের সরাসরি ডেকে কথা শুনে বৈধ ভাবে সকল কাজ সম্পন্ন করেন।

[৬] সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক জানান, আমার অফিস জনবান্ধব অফিস। সেবা গ্রহিতাদের সাথে আমি সপ্তাহের প্রতি বুধবার সরাসরি সাক্ষাত করছি। যাতে কোন সেবাগ্রহিতা ও জনসাধারণ হয়রানির মুখে না পড়েন। সরকারি নির্দেশনা মেনে আমি চেষ্টা করছি আদমদীঘি উপজেলাবাসীকে খুব সহজে এবং দ্রুত সেবা প্রদান করতে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ