শিরোনাম
◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ◈ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর প্রস্তাব বাংলাদেশের: রয়টার্স ◈ যশোরে ২ কোটি ২২ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ◈ রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ◈ সাবেক পুলিশ প্রধান বেনজীরকে ফেরানোর বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সঞ্চয়পত্র বিক্রিতে গড়িমসি চলবে না, বাংলাদেশ ব্যাংকের কড়া বার্তা ◈ শিল্পাঞ্চলে বিদ্যুৎ দিতে ৪৯৭৩ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানি দলের কোন কোচ নিজের ইউটিউব চ্যানেল ব্যবহার করতে পারবে না

স্পোর্টস ডেস্ক: [২] সম্প্রতি জাতীয় হাই পারফরম্যান্স ইউনিট ও ছয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য তারকাখচিত কোচিং প্যানেল নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে সাত নম্বরে নেমে যাওয়ায় নিজেদের উন্নতির লক্ষ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে নজর দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

[৩] তারই অংশ হিসেবে হাই পারফরম্যান্স ইউনিটের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক তারকা ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফকে। এছাড়া সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাককেও কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এর বাইরে আরও অনেক সাবেক তারকা ক্রিকেটারকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।

[৪] তবে একইসঙ্গে এসব কোচদের জন্য অভিনব এক নীতিমালাও দাঁড় করিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই নীতিমালা মোতাবেক কোচের দায়িত্ব পাওয়া কোনো ক্রিকেটার নিজেদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ব্যবহার করতে পারবেন না। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে এ খবর।

[৫] ইনজামাম উল হক, সাকলাইন মুশতাক, শোয়েব আখতার, বাসিত আলি, আমির সোহেলসহ পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার ইউটিউবে নিজেদের চ্যানেলে ক্রিকেটের সা¤প্রতিক ও উল্লেখযোগ্য বিষয় নিয়ে নিজেদের মতামত জানিয়ে থাকেন। কিন্তু এখন থেকে সেটি করতে পারবেন না পিসিবির চুক্তিভুক্ত কোচেরা।-পাক প্যাশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়