শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২

মোঃ রাসেল হোসেন : [২] সাভার ধামরাইয়ে কাভার্ড ভ্যান ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন।

[৩] রোববার (২৩ আগস্ট) ঢাকা আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

[৪] নিহতের একজন সবজি ব্যবসায়ী হেলাল উদ্দিন (৬৫), তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বরুন্ডী গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে। অপরজন পিকআপ চালক, তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

[৫] সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোসলেম জানান, সকালে মানিকগঞ্জের কাটিগ্রাম থেকে একটি পিকআপে সবজি বোঝাই করে আশুলিয়ার বাইপাইল এলাকায় যাচ্ছিলো সবজি ব্যবসায়ী হেলাল। ঢাকা আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় পৌঁছলে পিকআপের সামনে থাকা ঢাকাগামী জননী পরিবহনের একটি কাভার্ড ভ্যান হঠাৎ ব্রেক করেন। পরে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দেয়। এসময় পিছনে থাকা অপর একটি জননী পরিবহনের কাভার্ড ভ্যান পিকআপটিকে চাপা দিলে ঘটনাস্থলেই এক সবজি ব্যবসায়ী হেলাল নিহত হন। গুরুতর আহত পিকআপ চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৬] সাভার হাইওয়ে থানার ইন্সপেক্টর কেএম মেহেদী হাসান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে এক জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এঘটনায় দুর্ঘটনা কবলিত দুটি কাভার্ডভ্যান ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়