শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৩:৩৭ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইন্টার মিলানকে হারিয়ে ইউরোপা লিগের মুকুট পরলো সেভিয়া

স্পোর্টস ডেস্ক : [২] ম্যাচের শুরুতে যিনি খলনায়ক, শেষ বেলায় তিনিই নায়ক। আর শুরুর নায়ক শেষ বেলায় হয়ে গেলেন খলনায়ক। খেলোয়াড়দের মতো ভাগ্য বদল হলো দুই দলেরও। পিছিয়ে পড়েও ইন্টার মিলানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে জিতে ইউরোপা লিগের মুকুট পরলো সেভিয়া।

[৩] ইউরোপীয় ক্লাব ফুটবলে দ্বিতীয় সেরা প্রতিযোগিতার ফাইনালে শুক্রবার ৩-২ গোলে জিতেছে হুলেন লোপেতেগির দল। ষষ্ঠ শিরোপা জেতা দলটির হয়ে জোড়া গোল করেন লুক ডি ইয়ং, দিয়েগো কার্লোস একটি। ইন্টারের গোল দুটি করেন রোমেলু লুকাকু ও দিয়েগো গদিন।

[৪] ইতালিয়ান দলটির দুটি গোলের পেছনেই ছিল কার্লোসের দায়। তার দুটি ফাউল ছিল ইন্টারের গোলের উৎস। শেষে ব্যবধান গড়ে দিয়ে কার্লোস যেন পুষিয়ে দিলেন সব। আন্তোনিও কন্তের দলের দুটি গোলেই জড়িয়ে আছেন লুকাকু। পরে তার পায়ে লেগেই কার্লোসের বাইসাইকেল কিক জড়ায় জালে।

[৫] আগে থেকেই ইউরোপা লিগে শিরোপা জয়ের রেকর্ড ছিল সেভিয়ার। ষষ্ঠ শিরোপা জিতে ব্যবধান আরও বাড়াল তারা। তিনবারের বেশি জিততে পারেনি আর কোনো দল।

[৬] সেভিয়ার হয়ে এটাই আর্জেন্টাইন প্লেমেকার এভার বানেগার শেষ ম্যাচ। তাকে দুর্দান্ত এক বিদায় দিল সতীর্থরা। ২০১৮ বিশ্বকাপের ঠিক আগে থেকে কঠিন সময় কাটানো লোপেতেগি শিরোপা উদযাপন করলেন চোখে জল নিয়ে। - গোল ডটকম/ বিডিনিউজ

  • সর্বশেষ