শিরোনাম
◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে ◈ ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট চালু করছে বিমান ◈ ‘বিসমিল্লাহ’ স্লোগানে মুখর ফ্রান্সের রাজপথ, কারণ কী? ◈ অনলাইনে রেজিস্ট্রেশন, অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলত যেসব আয়োজন ◈ যে জটিল রোগে আক্রান্ত রোগীদের লাখ টাকা অনুদান দেবে সরকার ◈ টানা ছুটিতে জমজমাট কক্সবাজার, পর্যটকদের উপচেপড়া ভিড় ◈ কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ◈ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ◈ যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও কাতারের নতুন মধ্যস্থতা প্রস্তাব ◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৮:৪৮ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সস্ত্রীক করোনা আক্রান্ত এমপি একাব্বর হোসেন

ডেস্ক রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চারবারের সংসদ সদস্য মো. একাব্বর হোসেন ও তার স্ত্রী ঝর্ণা হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার বিকেলে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাতে তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তির কার্যক্রম শুরু হয়।

এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন এমপিপুত্র বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত।

পারিবারিক সূত্রে জানা গেছে, জ্বর ও শরীরে ব্যথা অনুভূত হলে গত রোববার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন ঝর্ণা হোসেন। সোমবার তার করোনা পজিটিভ রেজাল্ট আসে। এছাড়া বুধবার সকালে করোনার নমুনা দেন এমপি একাব্বর হোসেন। বিকেলে তার রিপোর্টও পজিটিভ আসে।

এদিন বিকেল থেকে এমপি ও তার স্ত্রীর শরীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে তাদের সিএমএইচে ভর্তির ব্যবস্থা করেন। রাতেই তাদের ঢাকার ধানমন্ডির বাসা থেকে হাসপাতালে নেয়ার কার্যক্রম শুরু হয় বলে এমপিপুত্র ফেসবুকে জানিয়েছেন।

এদিকে এমপি একাব্বর হোসেন ও তার স্ত্রীর করোনা আক্রান্তের খবরে দলীয় নেতাকর্মীসহ নির্বাচনী এলাকার জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। তাদের সুস্থতায় দলীয় নেতাকর্মী, নির্বাচনী এলাকার জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে তাহরীম হোসেন সীমান্ত।জাগো নিউজ

  • সর্বশেষ