শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটে ফেন্সিডিল ও গাঁজা ফেলে নদীতে লাফ দিলো ৩ বিক্রেতা নুরনবী সরকার, লালমনিরহাট

প্রতিনিধি : [২] মাদক বিক্রেতারা কালীগঞ্জ উপজেলায় পুলিশ দেখে ৪ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিল ফেলে দিয়ে পালিয়ে যায়।

[৩] বুধবার বিকেলে পলাতক ৩ মাদক বিক্রেতার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

[৪] তারা হলেন- কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামের মৃত কাসেম মোল্লার ছেলে আব্দুল বারেক (৪০), একই গ্রামের নুরু মিয়ার ছেলে হারুন মিয়া(৩৯) ও মৃত আব্দুল জব্বারের ছেলে রফিকুল ইসলাম (৩৮)।

[৫] লালমনিরহাট গোয়েন্দা পুলিশের ওসি মাহমুদুন্নবী বলেন, কালীগঞ্জ উপজেলার খামার ভাতি গ্রামের ৩ মাদক বিক্রেতা কাঁন্দে করে ভারতীয় সীমান্ত থেকে মাদক পাচার করছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতলা গ্রামের সতি নদীর তীরে অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। মাদক বিক্রেতারা সতিনদীর কাছে পৌছলে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে মাদকদ্রব্য ফেলে নদীতে লাফ দেয়। তাদের ধাওয়া করতে স্থানীয় জেলেদের সহায়তায় পুলিশও ধাওয়া করে। কিন্তু তাদের আটক করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় পলাতক মাদক বিক্রেতা হারুন, রফিকুল ও আব্দুল বারেকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা : মিনহাজুল আবেদীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়