শিরোনাম
◈ গাবতলী থেকে হাতিরঝিল হয়ে দাশেরকান্দি যাবে পাতাল মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প ◈ তারেক রহমানের ভারত সফরে বাংলাদেশের ‘কঠিন শর্ত’ : ভারতীয় গণমাধ্যমে খবর ◈ অসমাপ্ত প্রকল্প, বাড়তি ব্যয়—মেগা বোঝায় চাপে অর্থনীতি ◈ ‘ভিসা পলিসি ২০২৬’: নতুন নীতিমালায় বাংলাদেশের ভিসা ক্যাটাগরিতে যেসব পরিবর্তন আসছে ◈ নারীদের হাতে স্টিয়ারিং: রাজধানীতে দুইতলা বাস চালাবেন নারী চালকরা, স্বপ্ন ও সাহসের নতুন যাত্রা ◈ বিমানের পি‌ঠে মালপত্র, প্রাণ হাতে নিয়ে আকাশপথে যাত্রা ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ: ভারতীয় আইনে কী হতে পারে পরবর্তী ধাপ ◈ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ ◈ পোশাকের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য ফুটওয়্যার, এক বছরে রপ্তানি বেড়েছে ৫২% ◈ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ছাত্র আটক

যশোর প্রতিনিধি : [২] যশোরে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাছাত্রকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে আবু রায়হান নামে ওই ছাত্রকে আটক করে পুলিশ। এর আগে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়।

[৩] আটক আবু রায়হান শহরের বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদ্রাসার হেফজখানার ছাত্র এবং সদর উপজেলার রহেলাপুর গ্রামের বাসিন্দা।

[৪] যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, ভুক্তভোগী মেয়েটি শহরের একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। তার মা বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদ্রাসার রান্নার কাজ করেন। সেই সুবাদে আবু রায়হানের সাথে ওই পরিবারের সম্পর্ক তৈরি হয়। গত ৯ আগস্ট বিকেলে মেয়েটির মা যখন মাদ্রাসায় রান্নার কাজ করছিল তখন আবু রায়হান তাদের বাড়িতে যায় ও মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

[৫] তিনি আরো জানান, প্রথমে মেয়েটি ভয়ে বিষয়টি কাউকে না জানালেও পরবর্তীতে সে তার মাকে জানায়। এরপর সোমবার রাতে মেয়েটির মা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে মঙ্গলবার ভোরে মাদ্রাসা থেকে আবু রায়হানকে আটক করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়