শিরোনাম
◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন!

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলেজ মাঠে ঘাস চাষ!

ডেস্ক রিপোর্ট : পাবনার ভাঙ্গুড়ায় করোনাভাইরাসের কারণে কলেজ বন্ধ থাকায় ঐতিহ্যবাহী সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রি কলেজ মাঠে ঘাস (মাসকালাই) চাষ করে গোখামারিদের কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ মো. শহিদুজ্জামানের বিরুদ্ধে। এদিকে সরকারি কলেজ মাঠে ঘাস চাষ করায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অধ্যক্ষের দাবি, করোনাভাইরাসের কারণে কলেজ বন্ধ থাকায় তিনি কলেজ মাঠে ঘাসের চাষ করেছেন। বিডিপ্রতিদিন

সম্প্রতি সরেজমিন সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রি কলেজে গিয়ে দেখা যায়, কলেজেটির প্রায় ২ একর মাঠ জুড়ে হাঁটু পরিমাণ ঘাস চাষ হয়েছে। মাঠের এক পাশে ২৫/৩০ টি গরু সারিদ্ধভাবে বেঁধে রেখে তা খাওয়ানো হচ্ছে।

জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রি কলেজ ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১৯ সালে এই কলেজটি জাতীয়করণের আওতায় আসে। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকার কয়েক দফা ছুটি বৃদ্ধি করে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করে। ছুটির সুযোগে কলেজের প্রাচীর ঘেরা বিশাল মাঠে ঘাসের চাষ করেন অধ্যক্ষ শহিদুজ্জামান। পরে সেই ঘাসগুলো গোখামারিদের নিকট ৩০ হাজার টাকা বিক্রি করেন তিনি।
জানতে চাইলে সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. শহিদুজ্জামান বলেন, করোনাভাইরাসের কারণে কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রাখতে চতুর্থ শ্রেণির কর্মচারিরা ঘাসের চাষ করেছেন। কলেজ মাঠের ঘাস বিক্রি করে যা আয় হবে তা দিয়ে কলেজের বাগান করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, কলেজ মাঠে ঘাসের চাষ করার বিষয়ে তিনি অবগত নন। তবে বিষয়টি নিয়ে অধ্যক্ষের সাথে কথা বলবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়