শিরোনাম
◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ◈ টি-টো‌য়ে‌ন্টি সিরিজের সূচি এগিয়ে আনার প্রস্তাব আফগানিস্তানের! জট কাটতে পারে ভারতের বাংলাদেশ সফরের ◈ শত্রুকে এক পা-ও এগোতে দেওয়া হবে না : ইরানের নৌবাহিনী প্রধানের হুঁশিয়ারি ◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আড়াইহাজারে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১, আহত-১৫

আড়াইহাজার প্রতিনিধি : [২] নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহম্পতিবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আনোয়ার হোসেন (৪৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার কাদিরদিয়া পূর্বপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে। এ ছাড়াও একই ঘটনায় আহত হয়েছেন নারী সহ অন্তত ১৫জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন সেবা কেন্দ্রে ভর্তি করো হয়েছে। উচিতপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য হানিফ ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফর গ্রুপের সঙ্গে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

[৩] নিহতের বড় ভাই আলী হোসেন জানান, ৫নং ওয়ার্ডের মেম্বার হানিফের সঙ্গে তার ভাই ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের সঙ্গে রাজনৈতিক বিরোধ রয়েছে। এরই জেরে ৫ আগস্ট সন্ধ্যায় হানিফ মেম্বার তার দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বসত ঘর ভাংচুর ও লুটপাট করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। ৬ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে ফের হামলা চালানো হয়। এ সময় বাড়ির লোকজন বাইরে ছিলো।

[৪] তিনি আরো বলেন, আমার ভাই আনোয়ারকে বাড়িতে একাপেয়ে বেধরক পেটানো হয়। পরে তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এক পর্যায়ে তার মৃত্যু হয়। তিনি পেশায় কৃষক ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

[৫] অভিযুক্ত হানিফ মেম্বারের কাছে এ ব্যাপারে জানতে একাধিকবার তার মোবাইল ফোনে কল করা হয়। কিন্তু তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

[৬] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কত্যর্বরত ডাক্তার সারফুল আনোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, মাথায় আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে।

[৭] আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়