শিরোনাম
◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই যুবক

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরিফ (২৫) ও ফাহিম (২০) নামের দুই যুবক নিহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুই যুবক।

[৩] নিহত শরিফ নরসিংদী জেলার শিবপুরের গাসিরদিয়া এলাকার আব্দুর রউফের ছেলে ও ফাহিম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুরের ইব্রাহীম মিয়ার ছেলে।

[৪] খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়ায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শরিফ নামের এক যুবক নিহত হয়।

[৫] এসময় আহত আরও তিনজনকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাহিম নামের আরও এক যুবক মারা গেছে। অপর দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন আছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়