শিরোনাম
◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা!

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে র‌্যাবের হাতে আটক দুই অস্ত্র ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে

শাহাদাত হোসেন : [২] রাউজানের গহিরা ইউনিয়নের দলই নগর থেকে র‌্যাব-৭ এর হাতে আটক হওয়া দুই অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ২৫ জুলাই শনিবার র‌্যাব-৭এর ডিআইডি আহমেদ উল্লাহ (বিজিবি) বাদী হয়ে রাউজান থানায় এই মামাল করেন।

[৩] মামলার তদন্তকারী অফিসার উপ পরিদর্শক এস.আই শাহাদাত হোসেন জানান,মামলা রুজু শেষে তাদের দু'জনকে শনিবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।বিজ্ঞ আদালত দুজনকে কারাগারে পাঠিয়েছে।

[৪] জানা যায়,গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছিলেন র‌্যাব-৭।

[৫] আটককৃতরা হলেন রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দলই নগর গ্রামের লাল মো. তালুকদার বাড়ির মো. নুরুল আবছারের ছেল রিদোয়ান আবেদীন প্রকাশ জুয়েল (৩০) ও একই এলাকার খাজা মঞ্জিলের মাওলানা মুফতি মাওলানা ইব্রাহিম হানফীর ছেলে সুফিয়ান (২৬)। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

[৬] র‌্যাব-৭এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দু'জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছি।আটক দু'জন পেশাদার অস্ত্র ব্যবসায়ী।দীর্ঘদিন ধরে তারা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করে আসছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়