শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ০৮:৩২ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০২০, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে প্রধানমন্ত্রীর দেয়া পাকা ঘর পেলেন চা শ্রমিক বুনার্জি

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :[১] জেলার কমলগঞ্জ উপজেলায় জরাজীর্ণ কুড়ের ঘরে, ঝড়-বৃষ্টিতে এতদিন নিদারুণ কষ্টে দিন কাটাতে হয়েছিল চা শ্রমিক নমিতা বুনার্জিকে।

[৩] তার কষ্টের দিন এবার ঘুচলো প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের বদৌলতে। আর কষ্ট সইতে হবেনা তার। নমিতা বুনার্জি তার পরিবার নিয়ে মঙ্গলবার থেকে নতুন পাকা ঘরে বসবাস করবেন।

[৪] “মুজিববর্ষে বাংলার মাটিতে একটি মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নে সমাজকল্যাণ পরিষদ, মৌলভীবাজার সদরের অর্থায়নে, চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নে মডেল আবাসন প্রকল্পের আওতায় নমিতা বুনার্জির জন্য নির্মিত ঘরটির শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ।

[৫] এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৌলভীবাজার সদর মো.শরিফুল ইসলাম, জনপ্রতিনিধিগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ও স্থানীয় সুধীজন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়