শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৬৮টি ব্ল্যাঙ্ক চেকসহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তিন কর্মচারীকে আটক করেছে এনএসআই

রিয়াজুর রহমান : [২] রোববার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এনএসআইয়ের সহকারী পরিচালক সম্রাট আকিহিতোর নেতৃত্বে চট্টগ্রাম বন্দর সোনালী ব‍্যাংক শাখার সামনে থেকে সুদের ব্যবসায় ও ঘুষ নিয়ে ব্যাংক লোন কারবারের মাধ্যমে প্রতারণার অভিযোগে তাদেরকে আটক করা হয়।

[৩] আটককৃতরা হলেন বন্দরের মেরিন বিভাগের লস্কর মো. দেলোয়ার হোসেন (৪৮), প্রকৌশল বিভাগের খালাসী আব্দুল মান্নান (৫২) এবং একই বিভাগের এসএস টেন্ডর মো. আবুল কালাম (৫২)।

[৪] তাদের কাছে থেকে নগদ ২৫ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা, ১৬৮টি ব্ল‍্যাঙ্ক চেক, ১০০ টাকা মূল্যমানের ৩০টি প্রাইজবন্ড এবং তিনটি ডিপোজিটে প্রায় ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

[৫] এ বিষয় এনএসআইয়ের ফিল্ড অফিসার মো. ইসমাইল হোসেন জানান, আটককৃতরা বন্দরের বিভিন্ন সদস্যদের সাথে সুদের ব্যবসা এবং ঘুষের মাধ্যমে ব্যাংক লোনের কারবারের মাধ্যমে প্রতারণা করেন।

[৬] এই ঘটনায় ব্যাংকের কর্মকর্তারাও জড়িত রয়েছেন। তবে ব্যাংকের কোনো কর্মকর্তাকে আটক করা যায় নি। আটককৃতদেরকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়