শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ০৭:৫১ সকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সঙ্গীতশিল্পী কেইনি প্রেসিডেন্ট প্রার্থী, কিম কার্দাশিয়ানকে মার্কিন ফার্স্ট লেডি কল্পনা করেই টুইটারে ঝড়

লিহান লিমা: [২] নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন রিয়েলিটি টিভি স্টার কিম কার্দাশিয়ানের স্বামী সঙ্গীতশিল্পী কেইনি ওয়েস্ট। তাতে সমর্থন জানিয়েছে কার্দাশিয়ান। তার তাতেই টুইটার ভরে গিয়েছে জোক, মিম, ট্রল ও ব্যাঙ্গাত্মক ফটোতে। ইয়ন

[৩]এক ব্যবহারকারী, মেলানিয়া ও কার্দাশিয়ানের ছবি পাশাপাশি রেখে টুইট করেন, ‘কার্দাশিয়ান দ্বিতীয় ফার্স্ট লেডি যিনি পর্ণ ছবি করেছেন, মেলানিয়া আপনাদের এটি স্বচ্ছন্দে এখন মনে করিয়ে দেবেন।’ আরেক জন বলেছেন, ‘যদি তোমরা কার্দাশিয়ানকে ফার্স্ট লেডি বানাও তবে আমি আমেরিকা ছাড়বো।’

[৪] প্রসঙ্গত, ২০১৬ সালে কেইনির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে এক ম্যাগাজিনে দেয়া সাক্ষাতকারে কার্দাশিয়ান বলেছিলেন, ‘মেলানিয়ার সঙ্গে কী বিশ্রী ব্যবহার হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন আমি। তার নগ্ন ফটোশুট ছড়িয়ে দিয়ে ট্রল করা হয়েছিলো। কেইনিকে বলতে চাই, বেবি, এই বিষয়গুলো আমার সঙ্গেও হতে পারে।’

[৫] কেইনি প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক কাগজপত্র জমা দিয়েছেন কি না তা স্পষ্ট নয়। প্রেসিডেন্ট পদে দাঁড়ালে কেইনিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সঙ্গে লড়তে হবে।

[৬] কেইনি নির্বাচনে লড়ার ঘোষণায় পূর্ণ সমর্থন দিয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ