শিরোনাম
◈ ইশরাককে মন্ত্রিসভার বৈঠকে না যাওয়ার নির্দেশ, পদত্যাগপত্রও চেয়েছিলেন প্রধানমন্ত্রী: শফিকুল আলমের পোস্ট ◈ কলেরা প্রতিরোধে বাংলাদেশের বিজ্ঞানী ফিরদৌসী কাদরীর প্রশংসায় বিল গেটস!(ভিডিও) ◈ টাইগার শ্রফের গাড়িতে গুলির পর সালমান খানকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, ভাইরাল অডিও ◈ ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের জন্য আসছে নতুন পরিবর্তন ◈ আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন ◈ তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে ক্রিকেটার কেনাবেচার আসর? ◈ মোহাম্মদ রিজওয়ান এবার অ‌ধিনায়ক হ‌য়েই ফির‌ছেন পা‌কিস্তান দ‌লে ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ৩০ জুন, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মৌলভীবাজারে কুরিয়ার সার্ভিস থেকে অবৈধ আকিজ বিড়ি আটক

মশাহিদ আহমদ, মৌলভীবাজার :  [২] সোমবার দুপুরে মৌলভীবাজার আবগারী ও ভ্যাট সার্কেল সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান শহরের ঢাকা-সিলেট মহাসড়ক’ ছয় ভাই ভবন এর নীচ তলায় অবস্থিত এ.জে.আর পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিস থেকে ৫ বস্তা ব্যান্ডরোল বিহীন নকল আকিজ বিড়ি আটক করেন।

[৩] আটককৃত বিড়ির বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। মৌলভীবাজার আবগারী ও ভ্যাট সার্কেল সুত্রে জানা গেছে, আকিজ বিড়ি ফ্যাক্টরি লি. এর সহকারী ব্যবস্থাপক মোঃ আকবর হোসেন ও এরিয়া ম্যানেজার মো.ইলিয়াছ হোসেন এর দেয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আজ দুপুরে এ.জে.আর পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিস অফিসে গিয়ে দেখা যায় ব্যান্ডরোল বিহীন নকল আকিজ বিড়ির পার্সেল পাঠানো হয়।

[৪] কিন্তু, প্রাপক পার্সেলটি গ্রহণ করতে অনিছুক হলে কুরিয়ার সার্ভিস অফিসের কর্তৃপক্ষ আকিজ বিড়ি ফ্যাক্টরি ও মৌলভীবাজার আবগারী ও ভ্যাট সার্কেল কতৃপক্ষকে অবহিত করেন।

[৫] সূত্রে জানা গেছে- নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ বিড়ি সারা দেশের জেলার বিভিন্ন উপজেলার হাট-বাজার গুলোতে দীর্ঘদিন যাবত নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করে আসছে। বাজারজাত করে সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে একটি সিন্ডিকেট। কাস্টমের উদাসীনতা আর তালবাহানায় এই সমস্ত নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ বিড়ি রমরমা বাণিজ্যের কারণে সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ