শিরোনাম
◈ কৃষিতে ঋণ বিতরণে ব্যাংকের বাধ্যবাধকতা বাড়াল বাংলাদেশ ব্যাংক ◈ হাম উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ জনের ◈ জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি ◈ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে ‘লিভ ইন সন্দেহে’ বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা ◈ ছয় মাসে কূটনৈতিক মোড় ঘুরিয়েছে সরকার: মাহদী আমিন ◈ পে-স্কেল নিয়ে সরকারের সিদ্ধান্ত শিগগিরই, বাস্তবায়ন এ বছরেই: অর্থমন্ত্রী ◈ ভারতের পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, নিহত ৬ ◈ সৌরবিদ্যুতে চার্জ না দিলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয়: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ১১:০২ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২০, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ড ক্রিকেট দলের সবাই সুস্থ, এবার ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক: [২] আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে ক্রিকেটে ফিরছে ইংল্যান্ড। করোনাকালীন সময়ে এটিই প্রথম আন্তর্জাতিক সিরিজ। তবে মূল খেলার আগে সব ক্রিকেটারের করোনা টেস্ট করিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সবারই কোভিড-১৯ নেগেটিভ এসেছে। গত ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ক্রিকেট সংশ্লিষ্ট ৭০২ জনের করোনা পরীক্ষা করিয়েছে ইংল্যান্ড। করোনা পরীক্ষায় সবার ফল নেগেটিভ এসেছে। অর্থাৎ সিরিজ সংশ্লিষ্ট সবাই করোনামুক্ত আছে।

[৩] গত বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। পরীক্ষা করানোদের তালিকায় ক্রিকেটারদের পাশাপাশি আছেন ম্যাচ অফিশিয়াল, ভেন্যু অফিশিয়াল, ইসিবির বিভিন্ন সাপোর্ট স্টাফ, হোটেল স্টাফসহ সবাই। বিবৃতিতি ইসিবি লিখেছে, আমরা নিশ্চিত করছি ৭০২টি পরীক্ষায় সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। গত ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত খেলার সংশ্লিষ্ট সবার কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি আমরা। এর মধ্যে রয়েছে ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল, ভেন্যু অফিশিয়াল, ইসিবি স্টাফ, হোটেল স্টাফসহ জড়িত সবাই।

[৪] সূচি অনুযায়ী ২১ দিনের মধ্যে তিনটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৮ জুলাই সাউথ্যাম্পটনে শুরু হবে প্রথম টেস্ট। পরের দুই ম্যাচ হবে ওল্ড ট্র্যাফোর্ডে, ১৬ জুলাই ও ২৪ জুলাই থেকে। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে জীবাণুমুক্ত পরিবেশে ও দর্শকশূন্য স্টেডিয়ামে।

[৫] ইংল্যান্ডের ৩০ জনের প্রাথমিক দল: জো রুট (অধিনায়ক), মইন আলী, জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, ডম বেস, জেমস ব্রেসি, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কুরান, জো ডেনলি, বেন ফোকস, লুইস গ্রেগোরি, কিটন জেনিংস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, জ্যামি ওভারটন, ম্যাট পার্কিনসন, অলি পোপ, অলি রবিনসন, ডম সিবলি, বেন স্টোকস, অলি স্টোন, অমর ভার্দি, ক্রিস ওকস, মার্ক উড। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়