শিরোনাম
◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে আজ জিতলেই ‌টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ বাংলা‌দে‌শের ◈ এক বি‌শেষ বলকে যমের মতো ভয় পায় বৈভব: ইয়ান বিশপ  ◈ সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী ◈ ইরান, ইরাক ও লেবানন ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল আমিরাত ◈ এক দেশ বাদে আফ্রিকায় চীনের ‘শূন্য শুল্ক’: কার লাভ, কার ক্ষতি? ◈ টেলিফোনেই ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, পাকিস্তান সফর বাতিল ট্রাম্পের ◈ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতি: ৩ মে থেকে হাওর অঞ্চলে আগাম ধান-চাল সংগ্রহ শুরু ◈ একদিনে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানামায় নতুন রেকর্ড

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত ৩৫ হাজার

ডেস্ক রিপোর্ট : [২] যুক্তরাষ্ট্রে গত একদিনে ৩৫ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস তাদের নিজস্ব তথ্যভাণ্ডারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। করোনা মহামারির প্রাদুর্ভাবের পর এটি আক্রান্তের তৃতীয় সর্বোচ্চ রেকর্ড।

[৩] নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, করোনা শনাক্ত পরীক্ষা বাড়ার কারণে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির বিষয়টি জানা যাচ্ছে। একই সঙ্গে হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও বাড়ছে।

[৪] এছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রম যখন পুনরায় শুরু হতে যাচ্ছে তখন ২০টিরও বেশি রাজ্যে করোনার সংক্রমণ বেড়ে চলছে। এই রাজ্যগুলোর অধিকাংশ দক্ষিণ ও পশ্চিমের। বুধবার ফ্লোরিডায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫০৮ জন। রাজ্যে এক দিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড এটি। টেক্সাসের অবস্থাও একই রকম। মঙ্গলবার এখানে আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজারেরও বেশি। অ্যারিজোনায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩ হাজার ৬০০ জন।

[৫] গভর্নর জে ইনস্লি বলেছেন, ‘এটা জীবন বাঁচানোর বিষয়। এটা আমাদের ব্যবসা পুনরায় চালু করার বিষয়। এবং এটা অন্যকে সম্মান প্রদর্শন ও যত্ম নেওয়ার বিষয়।’

ইত্তেফাক, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়