শিরোনাম
◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয়

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০১:২১ রাত
আপডেট : ২৪ জুন, ২০২০, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে বিএসএফের গুলিতে মানসিক ভারসাম্যহীন যুবক নিহত

আবদুল্লাহ আল আমীন, ময়মনসিংহ : [২] ময়মনসিংহের হালুয়াঘাটের গোবড়াকুড়া সীমান্তে বিএসএফের গুলিতে আব্দুল জলিল (২৬) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছেন। সে গোবড়াকুড়া গ্রামের মানিক মিয়া’র ছেলে।

[৩] হালুয়াঘাট থানার ওসি আলী মাহমুদ জানান, গতরাত থেকেই আব্দুল জলিল নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে বিএসএফের গুলিতে সে মারা যায়। আব্দুল জলিল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।

[৪] কড়ইতলী বিজিবি’র কোম্পানী কমান্ডার আব্দুল মজিদ জানান, দুই দেশের বিএসএফ আর বিজিবি'র মধ্যে আলোচনা চলছে। শীঘ্রই লাশটি দেশে আনার চেষ্টা করা হবে।

  • সর্বশেষ