শিরোনাম
◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায় 

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ০৭:৪৫ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২০, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভয়ঙ্কর ঘটনা শহরে, পাঁচতলা থেকে ছুড়ে ফেলা হল তিন শিশুকে

ডেস্ক রিপোর্ট : [২] করোনা আবহে ঘরবন্দি শিশুরা৷ বহুতলে খেলার জায়গা বলতে ছাদ বা বারান্দা৷ আবাসনের পাঁচতলার বারান্দায় কয়েকজন শিশু খেলছিল৷ সেই সময় এক আবাসিক বিরক্ত হয়ে তিন শিশুকে নিচে ছুড়ে ফেলে দেন৷ তাদের মধ্যে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে৷ বাকি দু’জন ঘটনাচক্রে বেঁচে গিয়েছে৷ ঘটনাটি ঘটেছে নন্দরাম মার্কেটের একটি আবাসনে৷

[৩] অমানবিক এই ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছে কলকাতা৷ অভিযোগের ভিত্তিতে শিবকুমার গুপ্তা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাসনের পাঁচ‌তলার বারান্দায় খেলতে থাকা তিন শিশুকে রাগের মাথায় ছুড়ে ফেলে দেন এক আবাসিক৷ পাঁচতলার বারান্দায় কয়েকটি শিশু খেলছিল৷

[৪] কিন্তু সেই শিশুদের খেলায় আপত্তি ছিল ওই আবাসিকের৷ শিশুরা তার দরজার সামনে কেন খেলা হচ্ছে,তা নিয়ে তার আপত্তি ছিল৷ না শোনায় রাগের চোটে সেই শিশুদের মধ্যে তিনজনকে ছুড়ে ফেলে দেন নিচে৷ তিন শিশুর মধ্যে ২ শিশু পাঁচতলা থেকে নিচে পড়ে যায়৷

কিন্তু দেড় বছরের এক শিশুর মৃত্যু হয় ঘটনাস্থলেই৷ এক শিশু কোনওক্রমে রেলিং ধরে রক্ষা পায়৷ আরেকজনের শরীর তারে জড়িয়ে যায়৷ তার বয়স সাত বছর। তাকে উদ্ধার করেন এলাকার মানুষ। সরাসরি মাটিতে না পড়ায় সে কোনওমতে বেঁচে যায়।কলকাতা

  • সর্বশেষ