শিরোনাম
◈ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী ◈ গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ◈ ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার কোটি, তিন মাসে বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি ◈ সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি: বৈধতা চ্যালেঞ্জ করে রিট ◈ আমরা মক্কা জোটকে ইরানবিরোধী মনে করি না: ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ◈ স্পীকার-ভারতীয় হাইকমিশনার বৈঠক: জনগণকেন্দ্রিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব ◈ সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ◈ ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ◈ বিদিশার জামিন নামঞ্জুর ◈ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ১১:০২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২০, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর কত টুকু ব্যথা পুষে রেখেছো বুকের গভীরে

শাহিদা সুলতানা

একদিন বিকেলের আলো নিভে এলে

আমি তার পাশে গিয়ে দাড়াবো তখন

যে আমাকে দিয়ে গেছে ব্যথা,

পৃথিবীতে সবচেয়ে বেশি -

তার কাধে মাথা রেখে

জানতে চাইবো মৃদুস্বরে

আর কত টুকু ব্যাথা এখনো রেখেছে পুষে

বুকের গভীরে

ছায়া ছায়া অন্ধকারে আর কতটুকু

আলো ঢালা হলে

সে ঘুমাবে অঘোরে,

এইসব বিপন্ন সময়ের ক্লান্তি ভুলে।

 

ভালবাসা এক নীল প্রজাপতি

একা একা ফুলে ফুলে ঘোরে

গান গেয়ে গেয়ে-

ছুয়ে দিলে, মৃত পরাগের রঙ লেগে থাকে

আংগুলের ডগায় ডগায়।

 

পৃথিবীতে এলোমেলো পড়ে আছে

এত ভালবাসা-

তবুও দিতে দিতে ফুরিয়ে গেলে পরে

শুন্য চন্দন পাত্র নিয়ে সে

হারিয়ে যায় সন্ধ্যার জলের অতলে।

  • সর্বশেষ