শিরোনাম
◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ ◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া দিতে দেখা যায়। ট্রলারে সাউন্ড বক্সে গানের তালে তালে নানা অঙ্গ ভঙ্গিতে মেতে ওঠে। এছাড়াও স্প্রিটবোর্ডে চড়ে অস্ত্রে মহড়া দেন কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাৎক্ষণিক পুলিশ তাদের আটকের চেষ্টা করলে নদীতে ঝাপিয়ে পড়ে পালিয়ে যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে। পুলিশ তাদের আটকের চেষ্টা করছে বলে জানা গেছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কুমার নদে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ভাঙ্গায় কুমার নদে নৌকাবাইচ হওয়ার কথা থাকলেও কোন নৌকা বাইচ অনুষ্ঠিত হয়নি। তবে কিশোর গ্যাংয়ের সদস্যরা ট্রলারে সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচ-গানের তালে তালে দেশীয় অস্ত্রের মহড়া দিতে দেখা যায়। এছাড়া স্প্রিটবোর্ডে চাইনিজ কুড়াল নিয়ে তারা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেন। এ সময় একটি ট্রলার ও অন্তত সাতটি স্প্রিটবোর্ডে এ দৃশ্য দেখা যায়। 

স্থানীয় বাসিন্দা মো. রিপন বলেন, কুমার নদে নৌকা বাইচের কথা থাকলেও কোন নৌকা বাইচ অনুষ্ঠিত হয়নি। তবে ট্রলার ও স্প্রিটবোর্ডে চড়ে নাচ-গান ও নানা অঙ্গ ভঙ্গিতে কিশোরগ্যংয়ের অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। পুলিশ তাৎক্ষণিক তাদের আটকের চেষ্টা করলে তারা লাফিয়ে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত(ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, বিষয়টি জানতে পেরে তাদের আটকের চেষ্টা করা হয়। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তারা আমাদের এলাকার নয়। ধারণা করা হচ্ছে মাদারীপুরের রাজৈর থেকে ট্রলার,স্প্রিট বোর্ড ভাড়া করে এখানে আসে। বিষয়টি নিয়ে রাজৈর থানায় জানানো হয়েছে। তাদের আটকের জোর চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়