শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেলানী হত্যার এক যুগ পর-ছোট ভাইয়ের বিজিবিতে যোগদান

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: ‎সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুন হত্যার এক যুগ পেরিয়ে গেলেও তার পরিবার এখনো সেই ক্ষত ভুলতে পারেনি। তবে এবার পরিবারের জন্য এসেছে নতুন এক সুখবর। ফেলানী হত্যার এক যুগ পরে তার আপন ছোট ভাই মোঃ আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিলেন।

‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন। আগামীকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তিনি প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবেন।

‎এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আয়োজিত নিয়োগ পরীক্ষায় তিনি অংশ নিয়ে উত্তীর্ণ হন।

‎অনুষ্ঠানে লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “বিজিবি সবসময় ফেলানীর পরিবারের পাশে রয়েছে। সীমান্তে ফেলানী হত্যার মতো নৃশংস ঘটনা আর যেন না ঘটে সে বিষয়ে আমরা সর্বদা সতর্ক। আশা করি, প্রশিক্ষণ শেষে ফেলানীর ছোট ভাই মোঃ আরফান হোসেন একজন দক্ষ ও যোগ্য সদস্য হয়ে দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করবেন।”

‎২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারান ১৫ বছরের কিশোরী ফেলানী খাতুন। তার লাশ কাঁটাতারে ঝুলে থাকা সেই হৃদয়বিদারক দৃশ্য দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন তোলে। ন্যায়বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে তার পরিবার।

‎ফেলানীর ছোট ভাইয়ের বিজিবিতে যোগদানকে পরিবার ও স্থানীয়রা দেখছেন নতুন স্বপ্ন পূরণের পদক্ষেপ হিসেবে। তাদের বিশ্বাস, দেশের জন্য জীবন উৎসর্গ করা বোনের অসমাপ্ত স্বপ্ন একদিন তার ছোট ভাই মোঃ আরফান হোসেন পূর্ণ করবে।




  • সর্বশেষ