শিরোনাম
◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে শিশু সোহাগীর রহস্যজনক মৃত্যু: ময়নাতদন্ত ছাড়াই দাফন 

শিশু সোহাগির কবরের পাশে দাঁড়িয়ে খেলার সাথীরা দোয়া করছেন।  
এন এ মুরাদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার কামারচর গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী সোহাগীর মৃত্যু ঘিরে রহস্যের জট  ঘনীভূত হয়েছে। মেধাবী ও প্রাণচঞ্চল এই শিশুটির মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভ ও সন্দেহ দানা বেঁধেছে। স্থানীয়দের দাবি, সোহাগীকে হত্যা করে সেটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে।
 
শিশুটি কামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সোহাগী পড়ালেখায় অত্যন্ত মনোযোগী এবং আচরণে শান্ত-ভদ্র ছিল। তারা এ মৃত্যুকে অস্বাভাবিক ও দুঃখজনক বলে উল্লেখ করেন।
 
জানা যায়, সোহাগী কামারচর গ্রামের আল-আমিনের প্রথম স্ত্রীর মেয়ে।। দীর্ঘদিন ধরে সোহাগী সৎ মায়ের সঙ্গে বসবাস করছিল।  সৎ মা শারমিন আক্তার  ও পিতা আল-আমীন প্রায়ই সোহাগীর ওপর অত্যাচার ও নিপিড়ন করত। বুধবার বেলা ১১ টায় মেয়েটির মরদেহ নিয়ে বাড়িতে কান্নাকাটি করলে এলাকাবাসী এগিয়ে আসেন। তখন সোহাগীর পরিবার জানান,  সে  ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।  
 
স্থানীয়দের অভিযোগ, সৎ মা পরিকল্পিতভাবে সোহাগীকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা করেছে। ঘটনার পরপরই কোনো ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে লাশ দাফন করা হয়, যা আরও সন্দেহ বাড়িয়ে তুলেছে।
 
এলাকাবাসী ও স্হানীয়দের  দাবি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত হওয়া দরকার, যাতে ভবিষ্যতে এমন ঘটনা ধামাচাপা পড়ার সুযোগ না থাকে।
 
আইনজীবী ও মানবাধিকারকর্মীরা বলছেন, এ ধরনের সন্দেহজনক মৃত্যুতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন সম্পূর্ণ অবৈধ ও ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। প্রশাসনের এমন উদাসীনতা বা দায়িত্বহীনতা আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
 
স্হানীয় ওয়ার্ড মেম্বার বাছির মিয়া জানান, পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুনকে জানানো হয়েছে তিনি বলছেন পরিবারের অভিযোগ না থাকলে দাফন করে দাও। 
 
৯নং কামাল্লা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আবুল বাশার খান  জানান, কামারচরে সোহাগীর নামে একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।   বিষয়টি দাফনের একদিন পর  আমি জানতে পেরেছি। তবে এটি কোন ধরনের মৃত্যু তাঁর প্রকৃত ঘটনা  তদন্ত করে উদঘাটন করা হউক। 
 
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, “আমি এবিষয়ে কিছুই জানি না।” 
  • সর্বশেষ
  • জনপ্রিয়