শিরোনাম
◈ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার, ফেসবুক পোস্টের সূত্র ধরে আটক ◈ টানবাজারে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, বন্ড সুবিধার ৪৫ টন কেমিক্যাল উধাও ◈ ১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয় ◈ উচ্চশিক্ষায় সাড়ে আট লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা, সংকটে পড়বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ◈ রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ইসরা‌য়েল ও আ‌মে‌রিকার মোকা‌বিলায় ইরান নতুন টা‌র্গেট প্রস্তুত কর‌ছে, এবারের জবাব হবে আরও কঠোর ◈ বিপিএল বন্ধের প্রভাব পড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সে: লুৎফর রহমান বাদল ◈ গাজীপুরে শ্রমিক অসন্তোষ অব্যাহত, মহাসড়কে বিক্ষোভ; ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ আজও উত্তপ্ত মিরপুর, পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্রাইম ব্যাংকের কর্মকর্তারা বাসা থেকে কাজ করতে পারবে

মো. আখতারুজ্জামান : [২] প্রাইম ব্যাংক ৩১ মে দেশব্যাপী ১৪৬টি শাখা চালু হলেও কর্মকর্তাদের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে প্রত্যেকটি শাখায় নূন্যতম কর্মীর উপস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া সাপোর্ট ফাংশনের কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার অনুমতি দিয়েছে ব্যাংকটি। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] বলা হয়েছে, প্রত্যেকটি শাখায় স্বাস্থ্য নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। সরকারের ঘোষিত সাধারণ ছুটি শেষ হবার পর শাখায় সরাসরি যারা গ্রাহকদের সেবা প্রদান করেন, তাদের শুধুমাত্র ন্যূনতম সংখ্যককে শাখায় উপস্থিত হয়ে কাজ করার অনুমতি দেয়া হয়েছে। বাকীরা বাসা থেকে কাজ করছেন।

[৪] ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, গ্রাহক ও কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও নিরাপত্তায় আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। এ জন্য এই মহামারীর শুরু থেকেই স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছি।

[৫] তিনি বলেন, সাধারণ ছুটি শেষ হবার পর যখন আমাদের সব শাখা কার্যক্রম শুরু করেছে, তখন আমরা এই স্বাস্থ্য ও নিরাপত্তা কার্যক্রমের পরিধি ও ব্যাপকতা আরও বাড়িয়েছি।

[৬] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে সন্তানসম্ভবা, জটিল রোগে আক্রান্ত ও বয়োজ্যেষ্ঠ কর্মকর্তাদেরকে অবশ্যই বাসা থেকে অফিস করতে হবে।

[৭] ব্যাংকটি দেশব্যাপী সকল অফিসে পরিচ্ছন্নতা ও জীবাণুনাশ কার্যক্রম, নিরাপত্তা সামগ্রী বিতরণ ও কঠোর স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করছে। অধিক ঝুঁকির মুখোমুখি কর্মকর্তাদের অ্যাপ্রন, ফেস শিল্ড, হেড কভার এবং অন্যান্যদের মাস্ক, গøাভস ও হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে অনেক কর্মীকে জীবাণুনাশের প্রশিক্ষণ দেয়া হয়েছে। মাস্ক ছাড়া ব্যাংকের কোন অফিসে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

[৮] অফিস করার সময় সহকর্মী ও গ্রাহকদের থেকে ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে। দলবদ্ধভাবে চা বা লাঞ্চ বিরতীতে যাওয়া এড়াতে বলা হয়েছে। সেই সঙ্গে সংক্রমণের ঝুঁকি এড়াতে বাসায় রান্না করা খাবার আনার পরামর্শ দেয়া হয়েছে। করোনাভাইরাস বিষয়ক যেকোন প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তার জন্য কুইক রেসপন্স টিমকে ২৪ ঘন্টা সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

  • সর্বশেষ