শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৫ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই সেঞ্চুরি ও ৩৬ ছক্কায় বিগ ব্যাশের ইতিহাস বদলে দিল ব্রিসবেন

বিগ ব্যাশে এতদিন সর্বোচ্চ ২৩০ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল। ছিল বলতে এখন আর নেই। ২০২৩ সালে করা অ্যাডিলেড স্ট্রাইকার্সের রেকর্ড দখলে নিয়েছে ব্রিসবেন হিট। শুক্রবার পার্থ স্কোরচার্চের বিপক্ষে তারা তাড়া করেছে ২৫৮ রান।

গ্যাবায় ৬ উইকেটে ২৫৭ রান করেছিল পার্থ। জ্যাক উইল্ডারমুথ ও ম্যাট রেনশর তাণ্ডবে ১ বল হাতে রেখে লক্ষ্য পেরিয়েছে হিট। জয় ৮ উইকেটে দুই ইনিংসের রানের হিসাবেও একটি রেকর্ড হয়েছে। এতদিন দুই ইনিংস মিলিয়ে ৫০০ রানও হয়নি। আজ প্রথমবারের মতো হলো ৫১৫। আগের সর্বোচ্চটি ছিল ৪৫৯।

বিগ ব্যাশের ইতিহাসে কখনও এক ইনিংসে একটির বেশি সেঞ্চুরি ছিল না। সে হিসেবেও আজ হিটের উইলন্ডারমুথ ও রেনশ নতুন ইতিহাস তৈরি করলেন। দুজনই তিন অঙ্ক ছুঁয়েছেন। ৫৪ বলে ১১০ রান করেছেন উইল্ডারমুথ, রেনশ ৫১ বলে ১০২। তাদের সতীর্থদের মধ্যে ম্যাক্স ব্রায়ান্টের রান ২৮। কলিন মুনরো রানের খাতা খুলতে পারেননি, হাগ ওয়েবজেন বলই মোকাবিলা করেননি।

উইল্ডারমুথ ও রেনশ ৯টি করে মোট ছক্কা মেরেছেন ১৮টি। তাদের ইনিংসে অবশ্য আর কারো ছক্কা ছিল না। পুরো ম্যাচে ছক্কার সংখ্যা ৩৬টি। এটা বিগ ব্যাশের এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। আগেরটি এর চেয়েও ১০ ছক্কা কম, ২০২০ সালে সিডনি সিক্সার্স ও মেলবোর্ন স্টার্সের ম্যাচে হয়েছিল ২৬ ছক্কা।

পার্থ ২৫৭ রান করেছিল ফিন অ্যালেন, কুপার কনোলি, নিক হবসন, অ্যারন হার্ডি, লরি ইভান্স ও অ্যাস্টন টার্নারের ব্যাটে। অ্যালেন ৩৮ বলে ৭৯, কনোলি ৩৭ বলে ৭৭, হবসন ২৬, হার্ডি ২৩, ইভান্স ১৬ ও টার্নার করেন ১২ রান। হিটের হয়ে ২ উইকেট নেন জাভিয়ের বার্টলেট। একটি করে উইকেট পান শাহিন শাহ আফ্রিদি, জ্যাক উইল্ডারমুথ, লিয়াম হাসকেট ও ম্যাথু কুনম্যান।

  • সর্বশেষ