শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৪ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায়

স্পোর্টস ডেস্ক : হা‌লে পা‌নি পে‌লো না অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার সেমিফাইনাল থেকেই বিদায় নিলো টাইগার যুবারা। সেমিতে পাকিস্তানের কাছে ২ উইকেটের ব্যবধানে হেরে গেছে আজিজুল হাকিম তামিমের দল। --- ডেই‌লি ক্রিকেট

আগে ব্যাট করে ১২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে খুব সহজেই জয় তুলে নিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ফিফটি করে পাকিস্তানের জয়ের অন্যতম নায়ক সামির মিনহাজ।

বৃষ্টি বাধায় নির্দিষ্ট সময়ের অনেক পরে শুরু হয় খেলা। যার কারণে ওভার কমে আসে ২৭-এ। টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুটা ভালো হলেও বড় ইনিংস খেলতে পারেননি দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ১৬ বলে ১৪ রান করে ফেরেন রিফাত। জাওয়াদের ব্যাট থেকে এসেছে ১৩ বলে ৯ রান।

তিনে নেমে শুরুটা ভালো করেছিলেন অধিনায়ক তামিম। কিন্তু তিনিও বড় ইনিংস খেলাতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ২০ রান।

Advertisement

এরপর কালাম সিদ্দীকি, মোহাম্মদ আব্দুল্লাহ ও শেখ পারভেজ জীবনরা শুধু উইকেটে হাজিরা দিয়ে গেছেন। শেষের দিকে ৩৭ বলে ৩৩ রানের ইনিংস খেলে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেন সামিউন বশির।

পাকিস্তানের হয়ে ৬ ওভারে ২০ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন আব্দুল সুবহান।

রান তাড়ায় প্রথম ওভারে উইকেট হারালেও পরক্ষণে গুছিয়ে নিয়েছে পাকিস্তান। বাংলাদেশের বোলারদের আর কোনো সুযোগ দেননি তারা। বিশেষ করে পাকিস্তানের ওপেনার সামির মিনহাজ রীতিমত তান্ডব চালিয়েছেন বাংলাদেশের বোলারদের ওপর। 

উসমান খানের সাথে গড়েন ৮৫ রানের জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত দলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন মিনহাজ। খেলেছেন ৫৭ বলে ৬৯ রানের ইনিংস।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন ও সামিউন বশির।