শিরোনাম
◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ায় নতুন শর্ত ও কঠোরতা ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? ◈ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ, কারাগার থেকে আনা হলো ঢামেকে ◈ তিস্তা ব্যারেজ, কৃষি থেকে ক্রিয়েটিভ ইকোনমি, কৃষক ও প্রবাসীদের জন্য নতুন সুবিধা: বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর একগুচ্ছ মেগা পরিকল্পনা ◈ আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে, দ্রুত চালুর দাবি জামায়াতের ◈ ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী মেঝেতে শুয়ে থাকার দৃশ্যকে অত্যন্ত লজ্জাজনক: বিরোধীদলীয় নেতা ◈ অবৈধ অফশোর অনলাইন ক্যাসিনোর প্রচারণা, হংকংয়ে গ্রেপ্তার পর্ন তারকা এরেনা সো

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৮ রাত
আপডেট : ২৯ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলামের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের হাটহাজারীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে শতাধিক লোক এ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তবে ঘটনার সময় আনিসুল ইসলাম মাহমুদসহ পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। বাড়িতে দুজন নারী কেয়ারটেকার ছিলেন।

বাড়ির কেয়ারটেকার রোকেয়া বেগম বলেন, শতাধিক লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শতাধিক লোক ১১টা ৪০ মিনিটের দিকে এসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। প্রায় ১৫ মিনিটের মতো তারা তাণ্ডব চালায়। তবে হামলাকারীরা জিনিসপত্র লুট করেনি বলে জানিয়েছেন কেয়ারটেকার। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়