শিরোনাম
◈ আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী  ◈ এআই ক্যামেরার পর এবার ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত ◈ চীনের বৈশ্বিক চার উদ্যোগে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ, ঘোষণা আসতে পারে বেইজিং সফরেই ◈ আশুরা উদযাপনে ড্রোন ও সিসিটিভি নজরদারি, স্ট্যান্ডবাই সোয়াট টি, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে অযথা হইচই না করতে ভারতীয় গণমাধ্যমকে গ্লোবাল টাইমসের বার্তা ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত দেবে আদালত: জাহেদ উর রহমান ◈ ৩০ বছর পরও কবর খোঁড়া নয়, সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত ◈ চীন থেকে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, গতি পাচ্ছে প্রতিরক্ষা চুক্তি ◈ এবার আওয়ামী লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী নিয়ে ভারতীয় গনমাধ্যকে যা বল‌লেন শেখ হা‌সিনা ◈ দীর্ঘ অপেক্ষার পর হরমুজ প্রণালি পার হলো বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশের ৪ হাজার ৮৬৮ সদস্য কোভিড-১৯ শনাক্ত, সুস্থ হয়েছেন ১ হাজার ৮০১ জন

সুজন কৈরী : [২] শনাক্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১ হাজার ৬৫২ জন সদস্য রয়েছেন। রোববার পর্যন্ত মারা গেছেন ১৫ জন সদস্য।

[৩] সুস্থ হওয়া পুলিশ সদস্যদের মধ্যে রোববার নতুন করে সুস্থ হয়েছেন ১৫৩ জন। কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে এসব পুলিশ সদস্য রাজারাবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসায় সুস্থ হওয়ার পর তারা রোববার বিকেলে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তারা কাজে ফেরার অপেক্ষায় আছেন।

[৪] কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু বলেন, সরকারের আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী ১৫৩ পুলিশ সদস্যদের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। হাসপাতাল ত্যাগের সময় বরাবরের মতোই কোভিড-১৯ প্রতিরোধের সম্মুখ যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

[৫] আইজিপি ড. বেনজীর আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধান, সার্বক্ষণিক মনিটরিং এবং উন্নত চিকিৎসার ফলে কোভিড-১৯ এ সংক্রমিত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হচ্ছেন।

[৬] এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, কোভিড-১৯ এ সংক্রমণের উপসর্গ থাকায় ৫ হাজার একজন পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া ১ হাজার ১৯৫ জন পুলিশ সদস্য আইসোলেশনে আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়