শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৯:১৫ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোলাম সারোয়ার : ভারত পূর্ব রণাঙ্গনে চীন দ্বারা আক্রান্ত হলে, ঠিক একই সময়ে পশ্চিমে পাকিস্তান দ্বারা আক্রান্ত হবে

গোলাম সারোয়ার : ভারত যদি পূর্ব রণাঙ্গনে চীন দ্বারা আক্রান্ত হয়, তাহলে ঠিক একই সময়ে পশ্চিমে পাকিস্তান দ্বারা আক্রান্ত হবে। সেক্ষেত্র একদিকে কাশ্মীর, অন্যদিকে অরুণাচল তাদের হাতছাড়া হওয়ার ঝুঁকিতে পড়বে। একই সময়ে যদি উত্তর দিক থেকে নেপাল কথা বলা শুরু করে, তাহলে এই অঞ্চলে দক্ষিণে বাংলাদেশ ছাড়া তাদের আর কোনো মিত্র নেই। চীনের উস্কানিতে যদি বাংলাদেশে ক্ষমতায় বলয় চেঞ্জ হয়ে যায়, ‘যার একটি ভবিষ্যৎ আশঙ্কাও আছে’ তবে নিশ্চিতভাবেই চীন চারিদিক থেকে ভারতকে বেষ্টন করে ফেলবে।ভারতীয় নেতৃত্বকে মনে রাখতে হবে, হালের লাদাখ সংকটের আগে তারা তাদের বড়চেয়ে কার্যকরি বড় বৈরী চীনের সীমান্তে গত বিয়াল্লিশ বছরে একটি বুলেটও খরচ করেনি, অথচ ঠিক এই সময়ে তাদের সবচেয়ে বিশ্বস্ত মিত্র বাংলাদেশ সীমান্তে পৃথিবীর যেকোনো সীমান্তের চেয়ে বড়চেয়ে বেশি লাশ ফেলেছে। এবার হলো ভারতের কঠিন ওয়াক্ত। এই ওয়াক্তে যদি তারা না বুঝেন, তবে তাদের আর বুঝার দরকারও হবে না আগামী জিওপলিটিক্যাল ইতিহাসে। তিস্তার চুক্তি এই সময়ে ভারতের জন্যে একটি বড় রাজনৈতিক সুযোগ, যা বাংলাদেশকে অস্বস্তিতে ফেললেও ভারত লাভবান হবে।

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়