শিরোনাম
◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার ◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০১:২৩ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ঢামেক হাসপাতালে কোভিড-১৯ প্রতিরোধে সুরক্ষা সামগ্রী দিল ত্রিমাত্রিক-৩০ বিসিএস

সুজন কৈরী : [২] ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ প্রতিরোধে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

[৩] ত্রিমাত্রিক-৩০ বিসিএসর সভাপতি ডিএমপির এডিসি মো. জাহাঙ্গীর আলম ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাছির উদ্দীনের কাছে সুরক্ষা সামগ্রী তুলে দেন। পরে পারিচালক সুরক্ষা সামগ্রী হাসপাতালের ভাইরোলজী বিভাগের প্রধান প্রফেসর সুলতানা শাহানা বানুর হাতে তুলে দেন।

[৪] ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও উৎসাহ সৃষ্টি করতে ত্রিমাত্রিক-৩০ বিসিএসর উদ্যোগের প্রশংসা করে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাছির উদ্দীন জানান, ত্রিমাত্রিক-৩০ বিসিএসর বিভিন্ন হাসপাতালে সুরক্ষা সামগ্রী উপহার কার্যক্রম সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ। এছাড়াও দেশ ও মানুষের কল্যাণে কাজ করা এ সংগঠনটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

[৫] এ সময় ত্রিমাত্রিক-৩০ বিসিএসর সম্পাদক ৩০ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ডাক্তার মো. লতিফুল বারী, টিটিবি সদস্য ডা. মোস্তফা কামাল আরেফিন, ডা. গওসুল আযম, টিটিবি সদস্য ৩০তম বিসিএস শিক্ষা ক্যাডারের মো. আবদুল কাদের (সোহাগ) এবং প্রাণ-রসায়নের সহকারী অধ্যাপক মো. আবদুল কাদের উপস্থিত ছিলেন।

[৬] দেশের এই প্রেক্ষাপটে ত্রিমাত্রিক-৩০ বিসিএসর ৭ জন ডাক্তার ও সংগঠন, স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ, সহযোগিতা, উৎসাহ ও মনোবল বৃদ্ধির বিষয়ে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

[৮] সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এডিসি মো. জাহাঙ্গীর আলম জানান, কোভিড-১৯ মোকাবেলায় সম্মুখযোদ্ধা ডাক্তার, পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মীগণ ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য কাজ করছেন। আর দেশের এই ক্রান্তিলগ্নে ভাইরোলজী বিভাগের সদস্যদের সেবা কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। ডিএমসির ভাইরোলজী বিভাগে সুরক্ষা সামগ্রী শুভেচ্ছা উপহারের ভাবনা ও উদ্যোগ সম্মানিত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আমাদের ভালোবাসা, উৎসাহ ও মনোবল বৃদ্ধির নিয়ামক মাত্র।

[৯] কিন্তু সম্মুখ যোদ্ধাদের প্রতি আমাদের সুগভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে সবসময় আমরা পাশে থেকে সাহস যোগাতে চাই। দেশের এই প্রেক্ষাপটে ও কোভিড-১৯ মোকাবেলায়, দেশ ও মানুষের কল্যাণে অপ্রতিরোধ্য গতিতে ত্রিমাত্রিক-৩০ বিসিএসের সঙ্গে ৩০তম বিসিএস শিক্ষা ক্যাডারের কিছু উদ্যমী বন্ধুদের প্লাটফর্ম ডায়নামিক-৩০ এবং ৩০বিসিএস বিভিন্ন ক্যাডারের বন্ধুরা আমাদের সাথে থেকে সাহস ও শক্তি যোগাচ্ছেন। জনকল্যাণে তাদের সম্পৃক্ততা আমাদের বড় পরিসরে কাজ করার উৎসাহ যোগাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়