শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৪:৫৭ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটিয়ায় স্ত্রী খুন, ১২ দিন পর স্বামী গ্রেফতার

গিয়াস উদ্দিন : [২] চট্টগ্রাম পটিয়ায় ইফতারিতে ফ্রিজের পানি না দেওয়ায় গত ১৬ মে সন্ধ্যায় পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুয়াতলী এলাকার বাড়িতে স্বামীর হাতে খুন হন শেলি আকতার (২৫)।

[২] এ ঘটনায় কামাল উদ্দিনের বিরুদ্ধে নিহত শেলির ভাই মোহাম্মদ সেলিম বাদি হয়ে পটিয়া থানায় একটি মামলা করেন। স্ত্রীকে খুন করার ১২ দিন পর পলাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাহ এলাকা থেকে কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

[৪] ১২ বছর আগে কামাল-শেলি দম্পতির বিয়ে হয়। তাদের সংসারে দুই পুত্র সন্তান। বড় ছেলে আরিয়ানের বয়স ১০ বছর, সে স্থানীয় প্রাইমারী স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্র। ছোট ছেলে আনফির বয়স ৭ বছর। তারা দুইজনই বাবা-মার সঙ্গে থাকতেন।

[৫] পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, স্ত্রীকে হত্যা করে পালিয়ে বেড়াচ্ছিলেন কামাল। শেষ পর্যন্ত তাকে ধরতে পেরেছি আমরা। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল জানিয়েছে, ইফতারের সময় ফ্রিজের পানি না দেওয়ায় স্ত্রীকে ইট দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ইটটি উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়