শিরোনাম
◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতার ‘মিনি ঢাকা’য় অগ্নিকাণ্ডের পরও অনিয়মের রমরমা: ‘শিখা ইন’ ট্র্যাজেডির পরও টনক নড়েনি ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামের উলিপুরে ধরলায় নৌকা ডুবির ১৮ ঘন্টা পর নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি : [২] কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকায় ধরলা নদীতে নৌকা ডুবির ঘটনায় ১৮ ঘন্টা পর ১ নারীসহ নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। মেয়ের বিয়ের বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার সময় এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

[৩] স্থানীয়রা জানায়, বুধবার বিকেল ৫টার দিকে মেয়ের বিয়ের বৌভাত খেয়ে ৫০ জন মানুষ একটি নৌকায় করে সাতভিটা থেকে কাশিম বাজারে ফেরার পথে ধরলা নদীতে ঝড়ের কবলে পড়ে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় বাকীরা উদ্ধার হলেও মেয়ের বাবাসহ ৪ জন নিখোঁজ হয়।

[৪] বৃহস্পতিবার রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল সকাল থেকে অভিযান চালিয়ে ধরলা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে। সকাল থেকে অভিযান পরিচালনা করলেও সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে একে একে ৪টি মরদেহ উদ্ধার হয়। মরদেহ উদ্ধারের পর ঐ এলাকায় পরিবারের সদস্যসহ উদ্ধার অভিযান দেখতে আসা মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

[৫] নিহতরা হলেন, কনের বাবা নুরু (৬০), আমেনা (৬১), জব্বার আলী (৪৫) ও কমর জামান (৪২)। নিহতদের বাড়ি দুর্গাপুর ইউনিয়নের গোড়াই এলাকায়।

[৬] কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মনোরন্জন সেন জানান, কুড়িগ্রামে কোন ডুবুরী না থাকায় রংপুর থেকে আসা ডুবুরী দলের মাধ্যমে বৃহস্পতিবার সকাল থেকে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

[৭] নৌকা ডুবির ঘটনায় উদ্ধার অভিযান দেখতে এসে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এমএ মতিন জানান, বিয়ের মতো আনন্দ মুহুর্তের একটি ঘটনার পর নৌকা ডুবিতে একটি বিষাদময় ঘটনা ঘটে গেল। এ ঘটনায় আমরা মর্মাহত। যারা এ ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারকে সরকারীভাবে সহযোগীতার চেষ্টা করবো। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়