শিরোনাম
◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের টুইটের সত্যতা যাচাই করায় টুইটারের তীব্র সমালোচনা করলেন মার্ক জাকারবার্গ

লিহান লিমা: [২] ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট ফ্যাক্ট চেক দিয়ে ভুল করেছে টুইটার। ডেইলি মেইল

[৩] ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জাকারবার্গ করেন, একটি ব্যক্তিগত কোম্পানির সত্যতা যাচাই করার নিয়ম নেই। টুইটারের থেকে আমাদের নীতি ভিন্ন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষ অনলাইনে যা বলবে ফেসবুক তার সত্যতা যাচাই করতে যাবে না। ব্যক্তিগত কোম্পানি বিশেষ করে সামাজিক মাধ্যমগুলোর এমন ভূমিকা নেয়াই উচিত নয়।

[৪] এদিকে জাকারবার্গের এই মন্তব্যের বিপরীতে টুইটারের সিইও জ্যাক ডোরসি বলেন, আসছে নির্বাচনের কারণে ব্যবহারকারীরা ভূয়া ও বিতর্কিত তথ্যের শিকার হচ্ছে। টুইটার সাইট থেকে এগুলো সরাতে কাজ করবে। তিনি আরো বলেন, কোম্পানির দায়িত্বশীলতা থেকে আমরা ভুয়া ও বিতর্কিত নির্বাচনি বিষয়গুলোর সত্যতা ব্যবহারকারীদের কাছে তুলে ধরবো। এতে করে আমাদের কাজের স্বচ্ছতা থাকবে ও আমরা মানুষকে যে কোনো বিষয়ের সত্যতা বিচারে সহায়তা করতে পারবো। দয়া করে আমাদের কর্মীদের নিজেদের কাজ করতে দিন।

[৫] ট্রাম্পের সামাজিক মাধ্যমের নিয়ম নিয়ে নির্বাহী আদেশ স্বাক্ষরের ঘোষণাকে কেন্দ্র করে বিতর্কে জড়ান দুই টেক উদ্যোক্তা।

[৬] এদিকে টুইটার ট্রাম্পের টুইটের সত্যতা যাচাইয়ের ঘোষণা দেয়ার পর তিনি বলেছেন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ম-নীতি প্রণয়ন করে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করবেন। বুধবার টুইটারের এই সিদ্ধান্তে তীব্র রোষ ও ক্ষোভও প্রকাশ করেন ট্রাম্প।

  • সর্বশেষ