শিরোনাম
◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে যমুনা নদীতে নৌকাডুবি দুই জনের লাশ উদ্ধার

রেজাউল করিম. সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] সিরাজগঞ্জের চৌহালী যমুনা নদীতে যাত্রী বোঝাই নৌকা ডুবির ঘটনায় দুই লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে।

[৩] মঙ্গলবার (২৬ মে) দুপুর দেড়টার দিকে যমুনা নদীর চেীহালী উপজেলার স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৪] চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, এনায়েতপুর থেকে সকাল সাড়ে ১০টার দিকে ৮০/৯০জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় তীব্র বাতাসে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে এ ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। দূর্গটনা কবলিত নৌকার ৩৫/৪০ জন যাত্রীকে উদ্ধার করে
স্থলচর বাজারে রাখা হয়েছে। নৌকাটিতে বেশিরভাগ যাত্রী ছিল শ্রমিক। ফায়ার সার্ভিস ও পুলিশ নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়